
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৩

মোতাহার হোসেন মুন্সী। বাড়ি গাইবান্ধায জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের শাকোয়া মাঝিপাড়া গ্রামে। অফিস সহকারী হিসেবে চাকরি করতেন ঢাকায় গণপূর্ত অধিদপ্তরে।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মৃত্যুর পর টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে তিন দিন বাড়ির উঠানে পড়ে ছিল তার মরদেহ। তিন দিন পর পুলিশের হস্তক্ষেপে অবশেষে ৭৫ বছর বছর বয়সী মোতাহার হোসেন মুন্সির দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের শাকোয়া মাঝিপাড়া গ্রামে পুলিশি হস্তক্ষেপে মরদেহটি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।পুলিশ ও স্থানীয়রা জানান, মোতাহার হোসেন মুন্সী বেশ কয়েক বছর আগে চাকরি থেকে অবসরে যান। স্ত্রী মাসুমা বেগমকে নিয়ে ধানমন্ডির কলাবাগান এলাকায় থাকতেন। ব্যক্তি জীবনে নিঃসন্তান ছিলেন তিনি।

কিছুদিন আগে মোতাহার হোসেন অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য বড় অঙ্কের টাকার প্রয়োজন পড়ে। তাই ঢাকায় থাকা একখণ্ড জমি দুই কোটি ১৮ লাখ টাকায় বিক্রি করেন তিনি।গত এক সপ্তাহ আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়।পরদিন মরদেহ দাফনের জন্য অ্যাম্বুলেন্সযোগে পলাশবাড়ী উপজেলার শাকোয়া মাঝিপাড়া গ্রামে আনেন তার স্ত্রী মাসুমা বেগম।
কোনো ট্যাগ পাওয়া যায়নি