বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

দেবীদ্বারে ৪৫০ শিক্ষা প্রতিষ্ঠানের ৩২৬টিতে নেই শহীদ মিনার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪০

শেয়ার করুনঃ
দেবীদ্বারে ৪৫০ শিক্ষা প্রতিষ্ঠানের ৩২৬টিতে নেই শহীদ মিনার

দেবীদ্বার উপজেলার ৪৫০টি স্কুল, কলেজ, মাদ্রাসার মধ্যে ৩২৬টি শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোন শহীদ মিনার বা শহীদ স্মৃতিস্তম্ভ। সরেজমিন ঘুরে স্থানীয় লোকজন ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিচালনা পর্ষদ সভাপতি, সদস্যদের সাথে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

ফলে এসকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভাষা আন্দোলন ও শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে গভীরভাবে জানার যেমন সুযোগ নেই, তেমনি শহীদ মিনারের অভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেও পারছেনা শিক্ষার্থীরা। যারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, তারা রঙ্গীণ কাগজের মলাট, কলাগাছ, মাটি, ইট বা বাঁশের কঞ্চি দিয়ে শহীদ মিনার তৈরী করেই শ্রদ্ধা জানান।

আরও

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেবীদ্বার উপজেলায় ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২২টি, ১৬৭টি কেজি স্কুলের ১৬৭টি, ৩১টি কামিল, ফাজিল ও আলিম মাদ্রাসার মধ্যে ২৬টি, ৫১টি  মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ৬টি এবং ১৬টি কলেজের ৫টিসহ ৩২৬টি শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। ৪৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১২৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে।

অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক আলী হোসেন জানান, ৫২’র ভাষা আন্দোলনের পর দেবীদ্বার কিছু পুরনো শিক্ষা প্রতিষ্ঠানে ছোট আকৃতির শহীদ মিনার ছিল। ভাষা সংগ্রামের ১৮ বছর পর ১৯৭০ সালে দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজে এক পিলার বিশিষ্ট প্রথম একটি শহীদ মিনার প্রতিষ্টা করা হয়। যে শহীদ মিনারটিকে কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবে সভা সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছিল। পরবর্তীতে ৮০’র দশকে কয়েকটি বিদ্যালয়ে শহীদ মিনার প্রতিষ্ঠা করা হয়। বাকীগুলো ২০১৬ সালের পর থেকে প্রতিষ্ঠা করা হয়।

দেবীদ্বার
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মো. নজরুল ইসলাম নামে এক অভিবাবক ক্ষোভের সাথে বলেন, ভাষা নিয়ে আমরা এতো গর্ব করি, মাতৃভাষা রক্ষার জন্য একমাত্র রক্তদেয়ার ইতিহাস বাঙ্গালীদের রয়েছে, যার স্বীকৃতি স্বরুপ ২১ ফেব্রুয়ারী আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। সারা বিশ্ব আজ এ দিবসটি পালন করে আসছে। অথচ ভাষা দিবসের ৭২ বছর পরও দেবীদ্বারের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। এটা আমাদের জন্য বড়ই দুর্ভাগ্যোর।

 

দেবীদ্বার মফিজ উদ্দিন আহমেদ মডেল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান জানান, ২০২৩ সালের ১০ মে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), বিদ্যালয়গুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণ করার নির্দেশ দিয়েছিলেন। আমার বিদ্যালয়ের বহুতল নতুন ভবন নির্মাণের কারনে শহীদ মিনারটি ভাঙ্গা হয়েছে, খুব দ্রুত শহীদ মিনার প্রতিষ্ঠা করা হবে।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার জানান, উপজেলার ৫১টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে নূরপুর এবং মফিজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকালে ভাঙ্গা শহীদ মিনারগুলো দ্রুত নির্মাণ করা হবে, রাধানগর উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণে জেলা পরিষদ থেকে বরাদ্ধ অনুমোদন হয়েছে। বাকী ফতেহাবাদ কারিগরী, চুলাশ ও অক্সফোর্ড উচ্চ বিদ্যালয়সহ ৩টি বিদ্যালয়ের শহীদ নির্মাণে সংশ্লিষ্টদের চিঠি দেয়া হবে। এছাড়া ৩১টি মাদ্রাসার মধ্যে ২৬টি এবং  ১৬টি কলেজের মধ্যে ৫টিতে শহীদ মিনার নেই।

এ ব্যপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মিনহাজ উদ্দিন জানান, আমাদের ১৮৫টি প্রাথমিক বিদ্যালয়ের ১২২টিতে শহীদ মিনার নেই, তাছাড়া ১৬৭টি কেজি স্কুলের ১টিতেও শহীদ মিনার নেই। বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণে সরকারি কোন বরাদ্ধ নেই। যে ৬৩টি বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ হয়েছে তা ব্যাক্তি উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে কিংবা ম্যানেজিং কমিটির উদ্যোগে করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এ সম্পর্কিত আরও পড়ুন

মৌলভীবাজারে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, গ্রেফতার ১

মৌলভীবাজারে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, গ্রেফতার ১

মৌলভীবাজারে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ করে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং তাঁর বাসায় রিভলবার রেখে অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইন ও অপহরণের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। থানা জানা যায়, গতকাল দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ বড়কাঁপন আবাসিক এলাকার

শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

পোশাকশ্রমিকদের অসন্তোষকে কেন্দ্র করে রাজধানীর আশপাশের শিল্পাঞ্চলগুলোয় আজও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকালের সংঘর্ষের পর নতুন করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকেই শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যদিকে, আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যেও জীবিকার তাগিদে ভোর থেকেই বিভিন্ন পোশাক কারখানার উদ্দেশে রওনা হয়েছেন শ্রমিকরা। গতকাল সংঘর্ষের ঘটনার

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের আবারও সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকেরা পাল্টা ইট-পাটকেল ছোড়েন। এতে কাঠেরপুল ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও আশপাশের এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা একজোট হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কয়েক হাজার শ্রমিক কারখানা থেকে

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে চলমান অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) ভোর ৬টা থেকে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। অবরোধের সমর্থনে সংগঠনটির নেতা-কর্মীরা সাজেক-দীঘিনালা সড়কে অবস্থান নেন। এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনটির সদস্য সচিব বিন্দু লাল চাকমার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে

মিরপুর বেড়িবাঁধে বাস-রিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

মিরপুর বেড়িবাঁধে বাস-রিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

রাজধানীর মিরপুর বেড়িবাঁধে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার শাহ আলী থানার নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজারে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, গ্রেফতার ১

মৌলভীবাজারে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, গ্রেফতার ১

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় সমঝোতা স্মারক

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় সমঝোতা স্মারক

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ৫৪৮২

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ৫৪৮২

শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক