
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২২

নারীর প্রতি চলমান সহিংসতা প্রতিরোধে ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ বিশ্বব্যাপী জনমত গঠনে ১৪ ফেব্রুয়ারী জাতিসংঘ কর্তৃক ঘোষিত ‘উদ্যমে উত্তরণে শতকোটি’র স্লোগানকে সামনে রেখে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও ন্যায়বিচারের দাবীতে অফিস, আদালত, গৃহাঙ্গণ থেকে বেড়িয়ে এসে রাজপথে দাড়ান, সাংস্কৃতিক কর্মসূচীর মাধ্যমে সোচ্চার হোন’- এ আহবানে দেবীদ্বারে ‘মানববন্ধন ও ‘জনমত তৈরীতে সচেতনতামূলক সভা’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট স্বাধীনতা স্তম্ভের পাদদেশে ‘নিজোরা করি সংস্থা’ ও ‘ভূমিহীন সংগঠনের’ উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়।
‘মানব বন্ধন ও ‘জনমত তৈরীতে সচেতনতামূলক প্রতিবাদ সভায় রসুলপুর ইউনিয়ন ভূমিহীন সংগঠনের সভাপতি ফজর আলী মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, ‘নিজেরা করি সংস্থা’ কুমিল্লা অঞ্চল সমন্বয়ক আব্দুল জব্বার, কর্মসূচী সংগঠক সুপ্রিয়া মনন্ডল, উজ্জ্বল হোসেন, ভূমিহীন সংগঠনের নারী নেত্রী নাজমা বেগম, আবু মিয়া, আছিয়া বেগম, মোখলেসুর রহমান, রোকেয়া বেগম প্রমূখ।

বক্তারা বলেন, বিশ্বব্যাপী প্রতি ৩ জনে একজন নারী তার জীবদ্বশায় শারীরিক নির্যাতন ও ধর্ষনের শিকার হন। পৃথিবীর বসবাসকারী একশত কোটিরও বেশী নারী এই সংখ্যার অন্তর্ভূক্ত। এই বাস্তবতায় নারীর প্রতি চলমান সহিংসতা প্রতিরোধে ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ বিশ্বব্যাপী জনমত গঠনে ২০১৩ সাল থেকে ১৪ ফেব্রুয়ারী জনমত গঠনের প্রচারনা চালিয়ে যাচ্ছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
