
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৭

বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেঘনা বাজার এলাকায় ইয়ামিন মুন্সীর ১নং ইটভাটা সংলগ্ন মেঘনার শাখা নদীতে গোসল করতে নেমে হাফেজ মোঃ সাব্বির(১৯) নামে একজন নিখোঁজ হয়েছেন। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামের মোঃ মাহেব মিয়ার একমাত্র ছেলে।
বুধবার ১৪ ফেব্রুয়ারি দুপুরে নদীতে গোসলে গিয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নিখোঁজের চব্বিশ ঘন্টা পাড় হয়ে গেলেও তার সন্ধান মেলেনি। ঘটনার স্থানে নিখোঁজ ব্যক্তির সন্ধানে কাজ করছেন হিজলা ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ। তাদের সাথে যুক্ত হয়েছেন বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরি টিমের সদস্যরা।নিখোঁজ ব্যক্তির মামা নাসির উদ্দিন জানান, সাব্বির তার মা-বাবার সাথে ঢাকার হাজারিবাগে বসবাস করতেন।
ঘটনার দুদিন আগে এখানে কবির বেপারী বাড়িতে বেড়াতে এসেছিলেন। ঘটনার দিন তারা দুজনেই নদীতে গোসলে নামেন। তার গোসল হয়ে গেলেও ভাগ্নে সাব্বির তখনও মাথায় শ্যাম্পু করছিলেন। এর কয়েক মিনিট পড়ে তাকে তার খুঁজে পাওয়া যায়নি। নদীতে এবং আশেপাশে তাকে খুঁজে না পেয়ে হিজলা ফায়ার সার্ভিসকে অবগত করা হয়েছে। পাশাপাশি তার সন্ধানে মাইকিংও করা হচ্ছে।

হিজলা ফায়ার সার্ভিস ইনচার্জ কালাম জানান, মোবাইল ফোনের মাধ্যমে ঘটনা জানার পরে তাদের টিম ঘটনার স্থানে পৌছায়। ডুবুরি সদস্যরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখনো সন্ধান মেলেনি তার। তিনি আরো জানান, নিখোঁজ লোকটির সন্ধান না পাওয়া পর্যন্ত তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। অপরদিকে হিজলা নৌপুলিশের সদস্যগণও ঘটনার স্থানে গিয়েছিলেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি