
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৭

মেহেরপুরের মুজিবনগরে কলাক্ষেত থেকে আয়ুব আলী (৫৫) নামের এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারী) দুপুরের দিকে উপজেলার কেদারগঞ্জ বাজার এলাকায় তারেরকোল মাঠে কলাক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। আয়ুব আলী মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের খোদা বক্সের ছেলে।মুজিবনগর থানা অফিসার ইনচার্জ উজ্জল দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, আয়ুব আলী পেশায় একজন ইটভাটা শ্রমিক। পরিবারের দাবি তিনি কিছুদিন যাবত মানুষিক রোগে ভুগছেন। গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজখবরও নেয়া হয়েছে, তাকে খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়েছে। পরে আজকে তার মরদেহ দেখা মিলে মাঠে। আয়ুব আলীর মুখমন্ডলে দাগ এবং মাথার পিছনে রক্তাক্ত ক্ষত চিহ্ন রয়েছে।
মানিকনগর গ্রামের উৎপল মন্ডলের ছেলে কৃষক সুজায় মণ্ডল জানান, আমরা কয়েক কৃষক বল্লভপুর গ্রামের হুদা মন্ডলের একটি কলাবাগানে কাজ করছিলাম। এসময় পাশের ক্ষেতে মাথার পিছনে রক্তাক্ত ক্ষতচিহ্ন রয়েছে এমন অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে বিষয়টি মিনা কাকাকে জানায়। মিনা কাকা বিষয়টি স্থানীয়দের জানালে ঘটনাটি জানাজানি হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।

মুজিবনগর থানার ওসি উজ্জল দত্ত জানান, কেদারগঞ্জ এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে আইয়ুব আলী নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি