
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ৩:৪১

“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি ” এই পতিপাদ্যকে সামনে রেখে দেবীদ্বারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ( ৪৫ তম বিজ্ঞান মেলা) ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিতা কেটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর'র তত্ত্বাবধানে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা। এ সময় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টলে ঘুরে শিক্ষার্থীদের তৈরি নানান রকমের উদ্ভাবনীয় জিনিসপত্র প্রদর্শন করেন।

৩১ জানুয়ারি থেকে ০১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম মাওলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম তালুকদার, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মঈনুদ্দিন আহমেদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।