
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ০:১০

কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে ভূরুঙ্গামারী উপজেলার চরাঞ্চলের শতাধিক মানুষকে কম্বল দেয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দেবীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র পেয়ে আয়শা, তারাবানু ও আম্বিয়াসহ উপস্থিত সকলে পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রতি বছর আমাদের এলাকায় খুব শীত পড়ে। শীতের কারণে আমাদের খুব কষ্ট হয়। কেউ আমাদের খোঁজ-খবর নেয় না। থানার পুলিশ এসে আমাদেরকে কম্বল দিলো। আল্লাহ্ তাদের (পুলিশের) ভালো করুক।

এসময় কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সাজ্জাদ হোসেন, ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন, ওসি (তদন্ত) আল মামুন, ইউপি সদস্য সামছুল হোসেন সহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি