
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ২৩:৫৭

ঝালকাঠির নলছিটিতে যৌতুক মামলায় মো. আলমগীর হোসেন (৫৯) নামে এক ব্যক্তি ১ বছরের সাজা থেকে বাঁচতে পলাতক ছিলেন ২৭ বছর। বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ১২ টায় বরিশাল র্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির অধিনায়ক (উপ-পরিচালক) মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীর আলম জানান, গতকাল মঙ্গলবার রাতে বরিশাল নগরীর রুপাতলী এলাকায় থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। গ্রেফতারকৃত আলমগীর হোসেন নলছিটি উপজেলার রাজাবাড়িয়া এলাকার মৃত হাজী মানিক শাহ শরীফের ছেলে।
তিনি আরও জানান, ১৯৯৬ সালে ঝালকাঠি আদালতে আলমগীরের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের একটি মামলা হয়। যার মামলা নং- সিআর-৬৬১/৯৬ (নলছিটি)। পরে ১৯৯৯ সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১ বছরের সশ্রম কারাদন্ড দেন। পরে তিনি প্রবাসে গিয়ে ২৭ বছর পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেন। ২৭ বছর পলাতক থাকার পর ৯ মাস আগে দেশে ফিরে আত্মগোপনে চলে যায়। পরে র্যাব-৮ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নলছিটি থানায় পুলিশের কাছে হস্তান্তর করে।

নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, আলমগীর হোসেনকে র্যাব-৮ অভিযান চালিয়ে গ্রেফতার করে রাতে থানায় হস্তান্তর করেছে। বুধবার সকালে তাকে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
