
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ১৭:২২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার শুরু হয়েছে উপজেলা নির্বাচনের হাওয়া। ঈদের পরে আগামী এপ্রিল মাসে উপজেলা নির্বাচনের পরিকল্পনা নির্বাচন কমিশনের।সেই লক্ষ্যে সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণায় নেমেছেন। সরাইল উপজেলার ৯ ইউনিয়নের প্রায় প্রতিটি জনপদে প্রার্থীদের পোস্টার ব্যানার শোভা পাচ্ছে।
তবে সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পর এবার ভাইস চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগে নবীন-প্রবীণ একাধিক প্রার্থীর কথা শোনা যাচ্ছে। তাই আসন্ন এ উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় নবীন প্রার্থী হয়ে ভাইস-চেয়ারম্যান পদে লড়তে চান তরুণ ও যুবসমাজের প্রিয় ব্যক্তিত্ব জাবেদ আল হাসান। উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার খবরে এলাকার তরুণ ভোটারদের মাঝে তাকে ঘিরে শুরু হয়েছে নানান উৎসাহ- উদ্দীপনা।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও জাবেদকে নিয়ে চলছে নানা সম্ভাবনার কথা। রাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত তিনি। সাবেক অরুয়াইল ইউনিয়ন আওয়ামী যুবলীগীর সাধারণ সম্পাদক ও অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক জাবেদ আল হাসান। এলাকায় রয়েছে তার বিশেষ পরি এবং পেশায় ব্যবসায়ী ও বাটি অঞ্চলের অরুয়াইল বাজারের রড- সিমেন্টর সফল ব্যবসায়ী হিসাবে সকল শ্রেনীর লোকের সাথে রয়েছে তার সু সম্পর্ক। অবহেলিত এ এলাকার নানান সমস্যা-সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি।

ছুটেছেন মানুষের আপদে বিপদে। আর এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে ছোট বড় সব শ্রেণী-পেশার মানুষেই তাকে ভালো চোখে দেখেন।নিজের প্রার্থীতার বিষয়ে জাবেদ আল হাসান সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ এবং এসডিজি ২০৩০ বাস্তবায়নে তিনি দৃড় অঙ্গিকার বদ্ধ।উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস ও দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে শান্তি প্রিয় উপজেলা গড়ে তুলতে চাই। এজন্য যুব সমাজ ও তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি