
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ৫:৪৬

কুমিল্লার দেবীদ্বারে নবনির্বাচিত সংসদ মো. আবুল কালাম আজাদকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) বিকালে ইউসুফপুর আইডিয়াল হাইস্কুল মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের শত শত নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন এমপি আবুল কালাম আজাদ।
এর আগে ব্যাপক শোডাউন ও গাড়িবহর নিয়ে এমপি আবুল কালাম আজাদ ইউসুফপুরে আসেন। এ সময় স্থানীয় নেতা-কর্মীরা ফুল ছিটিয়ে তাকে বরণ করে নেন। তাকে এক নজর দেখার জন্য রাস্তাঘাটে সহস্রাধিক নারী পুরুষ ভীর জমান।

ইউসুফপুর ইউপি চেয়ারম্যান মো. জাকারিয়া ম্যানেজারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দেবীদ্বারের নবনির্বাচিত সাংসদ মো. আবুল কালাম আজাদ। এছাড়াও বক্তব্য রাখেন, বরকামতা ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি লুৎফর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, পৌর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এমএ কাইয়ুম ভূঁইয়া, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. কাউছার হায়দার, গুনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল সরকার, ইউসুফপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট মাজহারুল হক মামুন, জাহাঙ্গীর হোসেন সরকার, ইউপি সদস্য বিল্লাল হোসেন, শাহজাহান, আবুল বাসার প্রমুখ।সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে আমন্ত্রিত শিল্পীরা।