
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ২১:৩৪

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জের দিক নির্দেশনায় এসআই হারুন অর রশিদ এবং এসআই মোঃ মিঠু আহম্মেদ এর নেতৃত্বে একটি বিশেষ টিম দীর্ঘ ১৮ বছর পলাতক থাকার পর নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০৩ এর ৯(১) ধারা অর্থাৎ ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আঃ বারেক মল্লিক (৬৭), পিতা-মৃত আঃ মজিদ মল্লিক, সাং জালিরচর,

থানা-মেহেন্দিগঞ্জ, জেলা বরিশালকে ২২/০১/২০২৪খ্রি. তারিখ গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। তিনি দীর্ঘ বছর ঢাকা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন । তিনি গোয়েন্দা নজরদারিতে থাকাবস্থায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যম পুলিশের বিশেষ টিম তাকে গ্রেফতার করে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি