মঙ্গলবার, ২৬ মে, ২০২৬১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

নির্বাচনের ১৩ দিন পরও থামছে না সহিংসতা, আত্মগোপনে নেতাকর্মীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ২৩:৩২

শেয়ার করুনঃ
নির্বাচনের ১৩ দিন পরও থামছে না সহিংসতা, আত্মগোপনে নেতাকর্মীরা

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অুনষ্ঠিত হয়েছে। ভোটের আগে থেকেই পটুয়াখালী-৪ আসনের কলাপাড়া উপজেলার  মহিপুর থানার কয়েকটি ইউনিয়নে ছড়িয়ে পরে উত্তেজনা। নির্বাচনের ১৩ দিন পার হলেও থামছে না সহিংসতা। এখন পর্যন্ত অন্তত অর্ধশত নেতাকর্মী মারধরের শিকার হয়েছেন। মারধরের ভয়ে এখনও বাজার ঘাটে উঠতে পারছেন না অনেকে। আত্মগোপনে চলে গেছেন বেশ কয়েকজন ছাত্রলীগের নেতা। মামলা করতেও সাহস পাচ্ছেন না ভুক্তভোগীরা। যার ফলে কোণঠাসা হয়ে পরেছে দীর্ঘদিনের পরীক্ষিত আওয়ামী লীগের নেতারা। এতে জিমিয়ে পরেছেন মাঠ পর্যায়ের সাধারণ কর্মীরা।  

 

সর্বশেষ গত শুক্রবার সন্ধায় লতাচাপলী ইউনিয়নের ডংকুপাড়া গ্রামের বটতলা নামক স্থানে প্রতিপক্ষের হামলার শিকার হন বরিশাল বিএম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র আসাদ মোল্লা। নৌকার প্রতীকের কর্মী আব্দুর রহিম মুসুল্লী ও তার ছেলে রাব্বী মুসুল্লী কুপিয়ে আসাদ মোল্লাকে রক্তাক্ত জখম করেছেন। তার মাথায় ছয়টি ও হাতে একটি কোপের চিহ্ন পাওয়া গেছে। গুরুতর আহত আসাদ বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আসাদ মোল্লা লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো.আনছার উদ্দিন মোল্লা এবং কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লার ভাতিজা। তার বাবার নাম ফারুক মোল্লা। এ ঘটনায় আসাদ মোল্লার মামা নাসির গাজী বাদী হয়ে মহিপুর থানায় চারজনের নামে একটি মামলা দায়ের করেছেন।  

আরও

সাংবাদিক মামুনকে যুবদল নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিক মামুনকে যুবদল নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন

এ প্রসঙ্গে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, শুক্রবার রাতেই থানায় মামলা হয়েছে। তদন্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।      

শুক্রবার একই সময় আলীপুর থ্রিপয়েন্ট এলাকায় হামলার শিকার হন ইসমাইল ফরাজী নামের এক যুবক। নৌকার কর্মীরা হাতুরি দ্বারা পিটিয়ে ইসমাইল ফরাজীর দুই পায়ের হাটু পর্যন্ত থেতলে দিয়েছেন। ইসমাইল ফরাজী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি আছেন। সে লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের পান্না মিয়া ফরাজীর ছেলে।

সহিংসতা
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

এর আগে নির্বাচনের পরদিন আলীপুর চৌরাস্তায় নৌকার কর্মীদের হামলার শিকার হন মোশাররফ মোল্লা। তাকেও হাতুরি দ্বারা পিটিয়ে দুই পায়ের হাটু পর্যন্ত থেতলে দেয়া হয়েছে। সপ্তাহখানেক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় আনা হয়েছে। হাটুসহ শরীরের বিভিন্ন স্থানের ক্ষত ভালো হলে দু’পায়ের অপারেশনের সিদ্ধান্ত দিয়েছেন চিকিৎসক। মোশাররফ মোল্লা লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো.আনছার উদ্দিন মোল্লা এবং কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লার ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি (রোববার) রাতে ফলাফল ঘোষণার পর থেকে আজ রোববার (২১ জানুয়ারি) পর্যন্ত পটুয়াখালী-৪ আসনের মহিপুর থানার লতাচাপলী, মহিপুর, ধুলাসার, ডালবুগঞ্জ ইউনিয়ন ও কুয়াকাটা পৌর এলাকায় অন্ততপক্ষে অর্ধশত হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র ঈগল প্রতীকের সমর্থক বেশ কয়েকজন নেতাকর্মী ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারছেন না। এমনকি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার মতো ঘটনাও ঘটেছে। এছাড়া পরিবহন কাউন্টার ও শ্রমিক সংগঠনগুলোতে এসেছে নতুন নেতৃত্ব।  

লতাচাপলী ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতার মধ্যে স্বতন্ত্র প্রার্থী সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদারের আলীপুরস্থ নির্বাচনী অফিস ভাংচুর, প্রদীপ ও স্বপন নামের ২ জন সংখ্যালঘু'র বাড়িতে হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়া হয়ছে। এছাড়া আলীপুরের বাজার পাহারাদার আব্দুর রহিম, ভ্যানচালক হাচান প্যাদা, মুরগী ব্যবসায়ী আলী হোসেন, মাছ ব্যবসায়ী সোহাগ, ইউপি সদস্য মিজান মুসুল্লী হামলার শিকার হয়েছেন। এখনো দোকান খুলতে পারছেন না অপু গাজী, আবু বক্কর মল্লিক। এমন অভিযোগ করেছেন ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লাসহ অনেক নেতারা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ বিষয়ে লতাচাপলী ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা বলেন, প্রতিনিয়ত আমার হাত, পা কেটে ফেলার বিভিন্ন হুমকি ধমকি আসছে। আমি চাই এই প্রতিহিংসার রাজনীতি বন্ধ করা হোক। সুষ্ঠু ধারায় রাজনীতি চলুক।

লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ সিদ্দিকুর রহমান বিশ্বাস বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতার বিষয়গুলো উপজেলা নেতাদের অবহিত করা হচ্ছে। তারা এ বিষয়ে ব্যবস্থা নিবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।

এদিকে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয় থাকা স্বত্ত্বেও নৌকা প্রতীকের নির্বাচনী অফিস পৌর আ’লীগের কার্যালয়ের সাইনবোর্ড টানিয়েছেন পৌর মেয়র আনোয়ার হাওলাদার। তবে কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ লাভ করতে পারেন নি। কুয়াকাটা পৌরসভায় দু’টি দলীয় কার্যালয় হওয়ায় বিভ্রান্তিতে পরেছেন পৌর আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা।

 

এবিষয়ে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা বলেন, পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের কোণঠাসা করার জন্য বর্তমান মেয়র নির্বাচনী অফিস দলীয় কার্যালয় বানিয়েছেন। যা সম্পূর্ণ দলের গঠনতন্ত্র পরিপন্থি। তিনি জাতীয় পার্টির সাবেক নেতা, এখন পর্যন্ত আওয়ামী লীগের দলীয় সদস্য পদ পাননি। বিষয়টি জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরকে অবহিত করা হয়েছে বলে তিনি দাবী করেছেন।

এ প্রসঙ্গে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার বলেন, কুয়াকাটায় আওয়ামী লীগের কার্যালয় একটি। মেয়র আনোয়ার হাওলাদার যেটি করেছেন ওটি নির্বাচনী অফিস। তিঁনি আরো বলেন, নির্বাচন পরবর্তী যারা সহিংসতা করছে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নির্বাচনী পরবর্তী কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে স্বীকার করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, নির্বাচনী পরবর্তী সহিংসতা রোধে মহিপুর থানা পুলিশ সবসময় সতর্ক আছে। যারা সহিংসতা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

উল্লেখ্য, পটুয়াখালী-৪ সংসদীয় আসনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে টানা দ্বিতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হন অধ্যক্ষ আলহাজ্ব মহিববুর রহমান মহিব। তিঁনি বর্তমানে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার। হেভিওয়েট এ দুই প্রার্থীর কর্মী সমর্থকরা জড়িয়ে পরেছেন নির্বাচন পরবর্তী সহিংসতায়।

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

রাজাপুরে পেন গান উদ্ধার অভিযান

রাজাপুরে পেন গান উদ্ধার অভিযান

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

১৬ ডিসেম্বর চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল

১৬ ডিসেম্বর চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সর্বশেষ সংবাদ

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

গোয়ালন্দে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, ফেসবুকে তোলপাড়

গোয়ালন্দে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, ফেসবুকে তোলপাড়

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেট’ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেট’ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

ইরানের সর্বোচ্চ নেতা আত্মগোপনে, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

ইরানের সর্বোচ্চ নেতা আত্মগোপনে, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

এ সম্পর্কিত আরও পড়ুন

গোয়ালন্দে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, ফেসবুকে তোলপাড়

গোয়ালন্দে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, ফেসবুকে তোলপাড়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঈদ উপলক্ষে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ১০ কেজি চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রকৃত অসহায় মানুষদের বাদ দিয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে তালিকা তৈরি করা হয়েছে, ফলে অনেক দরিদ্র পরিবার চালের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। উপজেলা খাদ্য বিভাগের সূত্রে জানা যায়, এবারের ঈদে গোয়ালন্দ উপজেলায় মোট ১২৩ টন ভিজিএফ চাল বরাদ্দ

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও ক্রেতাদের স্বার্থ সংরক্ষণে শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৫ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পৌর শহরের মাছ বাজার, লেবু বাজার, শাক-সবজি, মশলা, চাল, মাংস ও শুটকির বাজারসহ বিভিন্ন এলাকায় বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ

ঈদ যাত্রায় চাপ বাড়লেও নেই ভোগান্তি, ঘাট পরিদর্শনে ডিসি-এসপি

ঈদ যাত্রায় চাপ বাড়লেও নেই ভোগান্তি, ঘাট পরিদর্শনে ডিসি-এসপি

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঈদুল আযহা উপলক্ষে বাড়ি ফেরা মানুষের চাপ ক্রমেই বাড়ছে। সোমবার (২৫ মে) ভোররাত থেকেই ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে। তবে ঘাট কর্তৃপক্ষের সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও প্রশাসনের তৎপরতায় বড় ধরনের কোনো ভোগান্তি সৃষ্টি হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শুরুর পর থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মানুষ দৌলতদিয়া ঘাট হয়ে

রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

শিশু রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোমবার (২৫ মে) দুপুরে মৌলভীবাজার চৌমুহনা চত্বরে জাতীয় মানবাধিকার সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট ড. আবু তাহের এর সভাপতিত্বে ও খিজির মুহাম্মদ জুলফিকারের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, মৌলভীবাজার টাউন দেওয়ানী জামে মসজিদ খতিব সৈয়দ আব্দুল মুহিত, অ্যাডভোকেট আব্দুল আলীম, সামাজিক ব্যক্তিত্ব মুহিবুর রহমান,  সাংবাদিক আনহার আহমদ

সাংবাদিক মামুনকে যুবদল নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিক মামুনকে যুবদল নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন

সময়ের কন্ঠস্বর ও দৈনিক আজকের পত্রিকায় কর্মরত ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাংবাদিক আল মামুন জীবনকে হত্যার হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালা'জ করার প্রতিবাদে ভানোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানাকে গ্রেফতারে'র দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন স্থানীয় সাংবাদিক ও সুধীসমাজ। সোমবার (২৫মে) দুপুরে উপজেলার চৌরাস্তায় বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের আয়োজনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচী পালিত হয়। বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী প্রেস