রবিবার, ২১ জুন, ২০২৬৮ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

শীতে কাঁপছে হিলি, আগুন জ্বালিয়ে নিবারনের চেষ্টা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ২২:৭

শেয়ার করুনঃ
শীতে কাঁপছে হিলি, আগুন জ্বালিয়ে নিবারনের চেষ্টা

কনকনে শীত আর ঠান্ডা হিমেল বাতাসে কাঁপছে হিলির মানুষ। উত্তরের জেলা  দিনাজপুরের হাকিমপুর হিলিতে গত এক সপ্তাহ ধরে সকাল থেকেই ঝরছে বৃষ্টির মতো কুয়াশা। রাতেও একই ঝড়ছে কুয়াশা সাথে ঠান্ডা হিমেল বাতাস। ঘন কুয়াশার কারণে পথঘাট কিছুই দেখা যাচ্ছে না। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাহিরে বের হচ্ছেন না। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ও অনেক অংশে কমেছে। যারা জীবিকার তাগিদে বের হচ্ছেন তারাও কাজ না পেয়ে অলস সময় পার করছেন। দিনে ও রাতে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে শিশু ও বয়স্করা। 

এদিকে প্রচন্ড শীতের কারণে হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। প্রতিদিন হাসপাতলে ভর্তি হচ্ছেন সর্দি, কাশি, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা।

আরও

বৃষ্টিতেই বিচ্ছিন্ন ধাওয়া-কোকতড়া, দুর্ভোগে দুই গ্রামের মানুষ

বৃষ্টিতেই বিচ্ছিন্ন ধাওয়া-কোকতড়া, দুর্ভোগে দুই গ্রামের মানুষ

সোমবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯:৫ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯:৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৬ শতাংশ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই জেলায়। গতকাল একই সময় তাপমাত্রা ছিল ৮:৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো এই জেলায়। 

আরও

গোপালপুরে ডগাবিলে ৩৭৫কেজি পোনামাছ অবমুক্ত

গোপালপুরে ডগাবিলে ৩৭৫কেজি পোনামাছ অবমুক্ত
শীত
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এলাকাবাসী, হাসপাতালের রোগীসহ চিকিৎসকদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

হাকিমপুর উপজেলার চকচকা গ্রামের মিলন মন্ডল এক সপ্তাহ ধরে আমাদের সূর্য মামার দেখা মিলছে না। প্রতিদিন বিকেল থেকে শুরু করে পরদিন বিকেল পর্যন্তও রোদ উঠছে না। তার সঙ্গে ঘনকুয়াশা আর হিমেল বাতাস শীতের তীব্রতাকে আর বাড়িয়ে দিয়েছে। শিশু ও বয়স্করা আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে। 

হাকিমপুরের পঞ্চাশ উর্ধ ফরহাদ হোসেন বলেন, আমরা যারা বয়স্ক মানুষ তারা শীতবস্ত্রের অভাবে বাড়ি থেকে কাজ ছাড়া বের হচ্ছি না। তিনি সরকারি ভাবে শীতবস্ত্র বিতরণের দাবি জানান।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

হাকিমপুর হাসপাতালে ভর্তি মো.রফিকুল ইসলাম বলেন, রবিবার ( ১৪ জানুয়ারি) বিকেল থেকে শীতের কারণে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছি। তাই হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।

কথা হয় হিলি বাজার সিপি রোডের এলএসডি গোডাউন মোড়ে বসা কামার কৃষ্ণ কর্মকার এর সাথে। তিনি বলেন, টানা কয়েক দিন ঘনকুয়াশা ও হিমেল বাতাস। ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। কিন্ত কি করব দাদা পেট তো আর মানেনা। তাই আজ কাজ করার জন্য হিলি বাজারে আসছি। সকাল থেকে বসে থাকার পর দুপুরে দুটি বটির কাজ পেয়েছি। দুটি বটির কাজ করে একশত টাকা পেয়েছি। কয়েক দিন থেকে তেমন কাজকাম নেই।

হিলির রিক্সা চালক মজিবর বলেন, সকালে বের হয়েছি।তেমন কাজকাম নেই। ঠান্ডা আর বাতাসের কারণে যাত্রীরা রিক্সায় উঠতে চায় না।আমি সকাল থেকে এ পর্যন্ত পঞ্চাশ টাকা পেয়েছি।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মশিউর রহমান জানান,এই সময়টায় অতিরিক্ত শীতের কারণে সর্দি, কাশি, ডায়রিয়া, মাথা ব্যাথাসহ বিভিন্ন রোগে দেখা দেয়। তাই সকলকে সতর্ক হয়ে চলার পরামর্শ দেয়া হচ্ছে। পাশাপাশি যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের ওষুধসহ সবধরনের সহায়তা দেয়া হচ্ছে।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, গতকাল নিজ কার্যালয়ে এবং রাতে আশ্রায়ন প্রকল্পে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে হাকিমপুর উপজেলার ১ টি পৌরসভাসহ ৩ টি ইউনিয়নে ২ হাজারেরও বেশি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আরও শীতবস্ত্রের জন্য জেলায় চাহিদা পাঠানো হয়েছে। আসলে শীর্তাত মানুষের মাঝে বিতরণ করা হবে।

সর্বশেষ সংবাদ

তিন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বিশ্বকাপে মেসি

তিন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বিশ্বকাপে মেসি

এমপিও শিক্ষক বদলি কার্যক্রমে তথ্য যাচাইয়ের সময় বাড়ালো মাউশি

এমপিও শিক্ষক বদলি কার্যক্রমে তথ্য যাচাইয়ের সময় বাড়ালো মাউশি

শাহবাগ নয় সংসদ, কড়া বার্তা ডেপুটি স্পিকারের

শাহবাগ নয় সংসদ, কড়া বার্তা ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, দুই শর্তে পথ খোলার ঘোষণা

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, দুই শর্তে পথ খোলার ঘোষণা

মালয়েশিয়ায় লাল গালিচা সংবর্ধনায় প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় লাল গালিচা সংবর্ধনায় প্রধানমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

দিল্লিতে প্রবেশে বাধা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে প্রবেশে বাধা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

শরণার্থী শিবির থেকে বিশ্বকাপ নায়ক ইরানকুন্ডা

শরণার্থী শিবির থেকে বিশ্বকাপ নায়ক ইরানকুন্ডা

পাটক্ষেতে পড়ে ছিল জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ

পাটক্ষেতে পড়ে ছিল জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

এ সম্পর্কিত আরও পড়ুন

৩০ হাজার ইয়াবা সহ টেকনাফে মাদক কারবারি গ্রেফতার, ৪ মোটরসাইকেল জব্দ

৩০ হাজার ইয়াবা সহ টেকনাফে মাদক কারবারি গ্রেফতার, ৪ মোটরসাইকেল জব্দ

কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ৪টি মোটরসাইকেলসহ আবসার মিয়া (২০) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।   শনিবার দিবাগত রাত আনুমানিক ০১:১০ ঘটিকায় টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, কাটাখালী এলাকার জনৈক ছৈয়দ

বরিশালে পুলিশি অভিযানে পালাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বরিশালে পুলিশি অভিযানে পালাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বরিশাল নগরীতে পুলিশি অভিযানের সময় পালানোর চেষ্টা করতে গিয়ে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদ খান মেননের (৪২) মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) বেলা সোয়া ৩টার দিকে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার খান বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাশেদ খান মেনন মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মরহুম প্রকৌশলী হেমায়েত উদ্দিন বাদশার ছেলে। তার মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্বজনদের

৪২ বছরের শ্রমে ইতিহাস, টানা তৃতীয়বার দেশসেরা চা-শ্রমিক জেসমিন

৪২ বছরের শ্রমে ইতিহাস, টানা তৃতীয়বার দেশসেরা চা-শ্রমিক জেসমিন

বাংলাদেশের চা শিল্পে নতুন এক ইতিহাস গড়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির নেপচুন চা বাগানের শ্রমিক জেসমিন আক্তার। চা-পাতা চয়নে অসাধারণ দক্ষতা ও দীর্ঘদিনের নিরলস পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ তিনি টানা তৃতীয়বারের মতো ‘জাতীয় চা পুরস্কার’ অর্জন করেছেন। দেশের ইতিহাসে এ অর্জন তাকে সবচেয়ে আলোচিত ও সফল চা-শ্রমিকদের কাতারে নিয়ে গেছে। শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় চা দিবসের অনুষ্ঠানে জেসমিন আক্তারের হাতে পুরস্কার তুলে দেন

গোপালপুরে ডগাবিলে ৩৭৫কেজি পোনামাছ অবমুক্ত

গোপালপুরে ডগাবিলে ৩৭৫কেজি পোনামাছ অবমুক্ত

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় বিভিন্ন বিল ও জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। রবিবার (২১ জুন) উপজেলার নগদা শিমলা ইউনিয়নের ডগাবিলের প্লাবনভূমিতে ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা

গুরুত্বপূর্ণ সড়ক দখল করে বালু ব্যবসা, কুলাউড়ায় বাড়ছে দুর্ঘটনা

গুরুত্বপূর্ণ সড়ক দখল করে বালু ব্যবসা, কুলাউড়ায় বাড়ছে দুর্ঘটনা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাক্ষনবাজার-শমশেরনগর সড়কের একটি অংশ দখল করে দীর্ঘদিন ধরে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে স্থানীয় একটি চক্র। এতে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকরা। একই সঙ্গে সড়কজুড়ে ছড়িয়ে থাকা বালুর কারণে নিয়মিত দুর্ঘটনাও ঘটছে বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার হাজীপুর ইউনিয়নের কটারকোনা-কুনিমুরা এলাকায় মনু নদী থেকে উত্তোলিত বালু বিক্রির জন্য সড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছে।