শনিবার, ১১ এপ্রিল, ২০২৬২৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশজাতীয় সংসদ নির্বাচন

বরিশাল-৪: স্বতন্ত্র প্রার্থী পঙ্কজের নির্বাচনী অফিসে ভাঙচুর, কর্মীকে কুপিয়ে জখম

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ৩:৫২

শেয়ার করুনঃ
বরিশাল-৪: স্বতন্ত্র প্রার্থী পঙ্কজের নির্বাচনী অফিসে ভাঙচুর, কর্মীকে কুপিয়ে জখম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি পঙ্কজ নাথের নির্বাচনী অফিসে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার এক সমর্থককে কুপিয়ে জখম করা হয়েছে। পাশাপাশি পঙ্কজের ঈগল প্রতীকের পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ করার সময় এবং সমর্থকদের বাড়িতেও হামলা চালানোর অভিযোগ উঠেছে।

শনিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ও রোববার (২৪ ডিসেম্বর) ভোরে হিজলার বড়জালিয়া ইউনিয়নের টেকেরহাট বাজার এবং ধূলখোলা ইউনিয়নের আলীগঞ্জ বাজার ও সংলগ্ন এলাকায় এসব ঘটনা ঘটে।  

আরও

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

আহত অহিদ সরদার ও তার স্বজনরা জানান, গত রাতে আকস্মিক সন্ত্রাসীরা বড়জালিয়া ইউনিয়নের টেকেরহাট বাজারে ঈগল প্রতীকের নির্বাচনী অফিসে হামলা চালায়। এ সময় তাদের সঙ্গে থাকা ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন অহিদ।

রোববার সকালে ধূলখোলা ইউনিয়নের আলীগঞ্জ বাজারে পঙ্কজ নাথে অনুসারীরা লিফলেট বিতরণ করার পাশাপাশি নির্বাচনী প্রচারণার কাজ চালাচ্ছিলেন। এ সময় ঈগল প্রতীকের কর্মীদের ওপর আকস্মিক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। সেই সঙ্গে আলিগঞ্জ বাজার মন্দির কমিটির সভাপতি রাম প্রসাদের বাড়িও ভাঙচুর করা হয়।  

আরও

হিলিতে ডলি মেমোরিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

হিলিতে ডলি মেমোরিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
বরিশাল-৪
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ এলাকার পঙ্কজ নাথের অনুসারীদের দাবি, ভোটার না হয়েও জামাল ঢালী, রবি ঢালী, সালাউদ্দিন, নিজাম, রফিকসহ একটা পক্ষ ধূলখোলায় দীর্ঘদিন ধরে শাম্মী আহমেদের অনুসারী বলে প্রভাব দেখিয়ে আসছেন এবং আজ তারা এ হামলার ঘটনা ঘটিয়েছেন।

আলিগঞ্জ বাজার মন্দির কমিটির সভাপতি রাম প্রসাদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাজারে আমরা ঈগল প্রতীকের প্রচারণার কাজ শুরু করি। তখন আকস্মিক ৪০-৫০ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। সে সময় মামুন নামে ঈগল প্রতীকের এক কর্মী গুরুতর আহত হন।  

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

তবে পুলিশের উপস্থিতির কারণে সেই যাত্রায় প্রাণে রক্ষা পান জানিয়ে রাম প্রসাদ বলেন, ১৬ দিন আগে আমার বাড়িতে হামলা হয়েছে। ওই সময় ভয় পেয়ে আমার বাবা অসুস্থ হয়ে পড়েন এবং পরের দিনই মৃত্যুবরণ করেন। আজ বাবার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধের আয়োজন ছিল বাড়িতে, কিন্তু তার আগে ৫০-৬০ জন মিলে বাড়িতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালো। হামলার সময় বাড়ির নারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। আর এখন তো বাজারেও যেতে পারছি না হামলার ভয়ে, ওরা আবার হামলার জন্য ওঁৎ পেতে রয়েছে।

হামলার ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে ঈগল প্রতীকের প্রার্থী ও একাদশ জাতীয় সংসদের সদস্য পঙ্কজ নাথ বলেন, আগে কর্মীদের সুস্থ করার কাজটি করছি। সেই সঙ্গে পুলিশ প্রশাসনসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি।

এসব ঘটনায় মামলা দায়ের করা হবে জানিয়ে তিনি বলেন, কারও বিরুদ্ধে কথা বলতে চাই না, তবে এখন তো নিরাপত্তাহীনতায় ভুগছি, কখন যে কার ওপর হামলা হবে বলা যাচ্ছে না।  

এসব বিষয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর আহমেদ জানান, গত রাতের ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন। আর আজকে ধূলখোলার ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়, তবে হামলার খবর আমার জানা নেই।  

আলিগঞ্জ বাজার মন্দির কমিটির সভাপতি রাম প্রসাদের বাড়িতে হামলার বিষয়ে ওসি জুবাইর বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

সর্বশেষ সংবাদ

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

এ সম্পর্কিত আরও পড়ুন

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে বৈসাবি উৎসবকে কেন্দ্র করে মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব শুরু হয়েছে। উৎসবের আবহে পুরো পাহাড়ি জনপদে ফিরে এসেছে উৎসবের প্রাণচাঞ্চল্য ও আনন্দঘন পরিবেশ। শুক্রবার সকালে সদর উপজেলার পানখাইয়াপাড়া বটতলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ঐতিহ্যবাহী দঃ ও আলারী খেলা। বর্ণিল আয়োজনের মাধ্যমে শুরু হওয়া এ উৎসবকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরদার পাড়া এলাকায় নেশার টাকার জন্য এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাদকাসক্ত এক যুবক তার ঘুমন্ত মায়ের ওপর দা দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে। স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে এই ঘটনা ঘটে। অভিযুক্ত গোবিন্দ ঘোষ (১৯) নেশাগ্রস্ত অবস্থায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা তার মা শিখা

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, আসনের মোট ১৫০টি কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট।

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এলজিইডি প্রকৌশলীকে গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে উপজেলা বিএনপির দুই নেতার বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। অভিযুক্ত বিএনপি নেতারা হলেন জিয়া সাইবার ফোর্সের উপজেলা সভাপতি ফারুক রহমান ও উপজেলা বিএনপির নেতা মামুন ব্যাপারী। উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বাদি হয়ে বুধবার (৮ এপ্রিল) রাতে ভূরুঙ্গামারী থানায় জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয় গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে মামুন

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোজ্য তেল (সয়াবিন) মজুত প্রতিরোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুহিবুল্লাহ আকন এর নেতৃত্বে শহরের সেন্ট্রাল রোডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।  এসময় ভোজ্য তেল মজুত করার অভিযোগে তোফায়েল টেডার্সের সত্ত্বাধিকারী মোঃ তোফায়েলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানর র‍্যাব-৯ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি