সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬২০ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

জয়পুরহাট-১: প্রচারণায় ব্যস্ত আওয়ামীলীগ, বিএনপিতে গ্রেফতার আতংক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ০:২০

শেয়ার করুনঃ
জয়পুরহাট-১: প্রচারণায় ব্যস্ত আওয়ামীলীগ, বিএনপিতে গ্রেফতার আতংক

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা প্রচারণায় নিজেদের ব্যস্ত রেখেছেন। নিজেদের ক্লিন ইমেজের নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন বিভিন্ন হাট বাজার, পথসভায় ও পাড়া মহল্লায় গিয়ে। মানুষের দৌড়গোড়ায় গিয়ে আওয়ামীলীগ সরকারের বহুমুখী উন্নয়ন তুলে ধরছেন। সেই সঙ্গে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে নৌকা প্রতীকে আগাম ভোট প্রার্থনা করছেন। অন্যদিকে সরকার পতন আন্দোলনে মরিয়া হয়ে নেমেছে বিএনপি। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নে জেলা- উপজেলায় কাজ করছেন নেতাকর্মীরা। তবে ধরপাকড় ও গ্রেপ্তার আতংকে মাঠে বেশি দেখা যাচ্ছেনা বিএনপির নেতাকর্মীদের। 

জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার মোট ১৭ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভা নিয়ে গঠিত জয়পুরহাট-১ আসন। জয়পুরহাটে ২টি সংসদীয় আসনের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে অন্যতম গুরুত্বপুর্ণ ও মর্যাদার আসন এটি। স্বাধীনতার পর প্রায় বেশিরভাগ সময়ই আসনটি ছিল বিএনপির দখলে। বর্তমানে এ আসনের সংসদ সদস্য সাবেক জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি ও দুই বারের এমপি এ্যাড: সামছুল আলম দুদু। জেলা নিয়ন্ত্রণে রাখতে এ আসনটি দখলে রাখার নিরন্তর চেষ্টা প্রাই সব দলের। 

আরও

দৌলতদিয়ায় ফেরিতে আগুন, অল্পতে রক্ষা

দৌলতদিয়ায় ফেরিতে আগুন, অল্পতে রক্ষা

আগামী নির্বাচনে যে কোনো মূল্যে আসনটি নিজেদের দখলে নিতে চায় স্থানীয় আওয়ামীলীগ। এ পরিকল্পনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম চলছে জোরেশোরে। সেই সঙ্গে ভোটারদের সামনে তুলে ধরা হচ্ছে আওয়ামীলীগ সরকারের আমলে বাস্তবায়িত উন্নয়নের কথা। তবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামীলীগকে ছাড় দিতে নারাজ বিএনপি। বিএনপির চেষ্টা আসনটিতে ঘুরে দাঁড়াতে। 

তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্দলীয় সরকার ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত প্রার্থী নিয়ে চিন্তার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন জেলা উপজেলার একাধিক বিএনপির নেতাকর্মীরা। তারা আন্দোলনের মধ্যে আছেন এবং আন্দোলন সফল হওয়ার পরই তারা প্রার্থী নিয়ে চিন্তাভাবনা করবেন। তবে আওয়ামী লীগের একাধিক প্রার্থী মনোনয়নের জন্য জোর লবিং করছে। এ আসনে আওয়ামীলীগ দুটি গ্রুপে বিভক্ত। এতে দ্বিধাবিভক্তিতে পড়েছে সাধারণ ভোটার। স্থানীয় আওয়ামীলীগের নেতারা মনে করেন, বড় দলের বিভক্তি খুব স্বাভাবিক। তবে নির্বাচন এলে এ বিভক্তি থাকবে না। নেত্রী যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

জয়পুরহাট-১
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

হিজলার মেঘনায় ৪৮ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ৪ জেলের জরিমানা

হিজলার মেঘনায় ৪৮ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ৪ জেলের জরিমানা

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এই আসনে বিএনপির অবস্থান ভালো থাকলেও দলটি দুটি গ্রুপে বিভক্ত। এ আসনে বিএনপির ভোটার থাকলেও দলের বিভক্তির কারণে ভোটারদের মাঝে হতাশা বাড়ছে। নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই দ্বিধাবিভক্ত হয়ে পড়ছে তৃণমূলের নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীরা বলছেন, দল থেকে যাকে মনোনয়ন দিবেন তাকেই বিজয়ী করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। তখন কোনো দ্বিধাবিভক্তি থাকবেনা। 

তবে,আওয়ামীলীগের কিছু নতুন প্রার্থী ছুটছেন মানুষের কাছাকাছি। গ্রাম-শহর সর্বত্রই ছুটে বেড়াচ্ছেন। সরকারের উন্নয়ন, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কর্মকান্ড তুলে ধরছেন শহর, বন্দর ও গ্রামে-গঞ্জে। নিজেদের ক্লিন ইমেজের মনে করে নেতারা বলেন, সরকার এবারের নির্বাচনে দলকে আরও শক্তিশালী করতে মনোনয়ন প্রার্থীদের বিভিন্ন দিক বিবেচনা করে মনোনয়ন দেবে। তবে আমাদের নেত্রী যাকে মনোনয়ন দেবেন, তার জন্যই কাজ করব ঐক্যবদ্ধভাবে।

সাধারণ ভোটাররা বলছেন,নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ,এলাকার রাস্তাঘাট,শিক্ষা ব্যবস্থার উন্নয়ন,প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সেতু, ব্রীজ, কালভার্ট নির্মাণ করাসহ যাঁদের দ্বারা আমাদের উন্নয়ন ঘটবে আমরা তাকেই ভোট দিব।

জনপ্রিয় সংবাদ

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই: জুনায়েদ আল হাবিব

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই: জুনায়েদ আল হাবিব

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

সর্বশেষ সংবাদ

দৌলতদিয়ায় ফেরিতে আগুন, অল্পতে রক্ষা

দৌলতদিয়ায় ফেরিতে আগুন, অল্পতে রক্ষা

সরাইলে আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে বরণ করে নিলো বিএনপি

সরাইলে আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে বরণ করে নিলো বিএনপি

৬ লাখ ৪৬ হাজার ভোটারের ঠিকানায় পৌঁছালো পোস্টাল ব্যালট

৬ লাখ ৪৬ হাজার ভোটারের ঠিকানায় পৌঁছালো পোস্টাল ব্যালট

নির্বাচনে ফ্যাসিস্টদের লাল কার্ড হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর

নির্বাচনে ফ্যাসিস্টদের লাল কার্ড হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর

মৌলভীবাজার-৩: হঠাৎ ভোটের মাঠে জামায়াত প্রার্থী, ১১ দলীয় জোটে বিভক্তি

মৌলভীবাজার-৩: হঠাৎ ভোটের মাঠে জামায়াত প্রার্থী, ১১ দলীয় জোটে বিভক্তি

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্বাচনে ফ্যাসিস্টদের লাল কার্ড হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর

নির্বাচনে ফ্যাসিস্টদের লাল কার্ড হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নির্বাচনী পথযাত্রায় অংশ নিয়ে সরকার ও বিরোধী দলকে কঠোর সমালোচনা করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, এক পক্ষ ভারতীয় গোলামি আরেক পক্ষ আজাদীর স্বপ্নের প্রতি উদাসীন। তিনি অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স দিয়ে জনগণের অর্থ লুটপাটের মিশনে লিপ্ত কিছু

নারীদের হেয় করা দল জনগণের বন্ধু নয়: তারেক রহমান

নারীদের হেয় করা দল জনগণের বন্ধু নয়: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দল ৫ আগস্টের পর মা-বোনদের তুচ্ছ-তাচ্ছিল্য করছে এবং তাদের ঘরে বন্দি করতে চাচ্ছে। তিনি অভিযোগ করেছেন, ওই দল বিভিন্ন অসৎ প্রস্তাব দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে এবং এনআইডি ও বিকাশ নাম্বার সংগ্রহ করছে। তিনি প্রশ্ন তুলেছেন, “তাদের কাছে এমন অসৎ কর্মকাণ্ডের পর সৎ শাসনের আশা করা যায় কি?” সোমবার (২ ফেব্রুয়ারি) যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে

ফ্যাসিবাদকে বিদায় দেবে ১১ দলীয় জোট: ডা. শফিকুর

ফ্যাসিবাদকে বিদায় দেবে ১১ দলীয় জোট: ডা. শফিকুর

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ২০১৮ বা ২০২৪ সালের মতো নয়। এটি হবে ফ্যাসিবাদকে লাল কার্ড দেখানোর নির্বাচন। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের বাহারছড়া গোল চত্বরের বীর মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, আগামী ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দেশের সর্বত্র ইনসাফ কায়েম করা হবে। ন্যায় প্রতিষ্ঠাই

নারীদের অপমান জামায়াতের রাজনীতির নগ্ন প্রতিফলন: রিজভী

নারীদের অপমান জামায়াতের রাজনীতির নগ্ন প্রতিফলন: রিজভী

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নারীদের অপমান করেছেন—এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতের বক্তব্য শুনলেই বোঝা যায়, তারা ক্ষমতায় এলে নারী সমাজের দুর্দিন নেমে আসবে। সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, “জান্নাতের কার্ড শেষ হয়ে গেছে? যে কারণে নারীদের ধরলেন!

বেকার ভাতার পরিবর্তে কর্মসংস্থানের প্রতিশ্রুতি জামায়াত আমিরের

বেকার ভাতার পরিবর্তে কর্মসংস্থানের প্রতিশ্রুতি জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, “আমরা অপমানজনক বেকার ভাতা দেবো না, বরং সম্মানের কাজ তুলে দেব। মহেশখালী, কুতুবদিয়া ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে কেন্দ্র করে আমরা ইনশাআল্লাহ এটাকে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়ে উন্নত মানের বন্দর হিসেবে গড়ে তুলতে পারব।” শফিকুর রহমান আরও বলেন, “পচে যাওয়া নেতৃত্ব