শনিবার, ২০ জুন, ২০২৬৭ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বাস্থ্যজনদুর্ভোগবাংলাদেশ

ঝালকাঠি সদর হাসপাতালের ও ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স অচল, রোগীদের ভোগান্তি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০:৪৬

শেয়ার করুনঃ
ঝালকাঠি সদর হাসপাতালের ও ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স অচল, রোগীদের ভোগান্তি

ঝালকাঠি সদর হাসপাতালে ও ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স অচল থাকায় ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষদের। হাসপাতালের এমার্জেন্সিতে রক্তাক্ত অচেতন আহত অবস্থায় এক যুবককে রেখে পালিয়ে যায় দুই যুবক। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরলে কিছুক্ষণ পর আহতের পরিবারের সন্ধান পাওয়া যায়। আহত যুবক ঝালকাঠি শহরের সুতালড়ি এলাকার ফারুক মিনার ছেলে রাকিব (২৮) বলে নিশ্চিত করেন আহত যুবকের স্বজনরা। ঘটনাটি গত ১১ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ১১টার দিকে। 

আরও

চৌকা সীমান্তে পুশইন চেষ্টা ব্যর্থ, স্থানীয়দের ধাওয়ায় পালাল বিএসএফ

চৌকা সীমান্তে পুশইন চেষ্টা ব্যর্থ, স্থানীয়দের ধাওয়ায় পালাল বিএসএফ

পরিবারের স্বজনরা হাসপাতালে আসার পর উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। তখন রাত আনুমানিক পৌনে ১টা বাজে ঝালকাঠি সরকারি হাসপাতালে কোন এ্যাম্বুলেন্স না থাকায় স্বজনরা এ্যাম্বুলেন্সের জন্য ফায়ার সার্ভিসের টীম লিডার মো: শহীদুল ইসলামকে ফোন দিলে তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানাচ্ছি। পরবর্তীতে তিনি ফোন করে আহতের পরিচয় জেনে কোথায় আসতে হবে জানতে চান। আহত ব্যক্তি সদর হাসপাতালের জরুরী বিভাগের সামনে আছে জানালে তারা বলেন আমরা আসছি। এদিকে এ্যাম্বুলেন্সের অপেক্ষায় অসুস্থ যুবককে নিয়ে সদর হাসপাতালের জরুরী বিভাগের সামনে দাঁড়িয়ে থাকে স্বজনরা। রাত আনুমানিক ১টার সময় ঝালকাঠি ফায়ার সার্ভিস থেকে জানানো হয় তাদের এ্যাম্বুলেন্স চালু হচ্ছে না। 

এ্যাম্বুলেন্স না আসায় যুবকের স্বজনরা দিশেহারা হয়ে যান। পরবর্তীতে এ্যাম্বুলেন্স সংকটের কথা পুলিশ সুপারকে জানালে তিনি পুলিশের এ্যাম্বুলেন্সটি দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেন। এরপর আহত যুবককে ঝালকাঠি জেলা পুলিশের এ্যাম্বুলেন্সে করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এ্যাম্বুলেন্স
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ছয় বছরেও চালু হয়নি রায়গঞ্জের ২৬ কোটি টাকার পানি প্রকল্প, ভোগান্তি

ছয় বছরেও চালু হয়নি রায়গঞ্জের ২৬ কোটি টাকার পানি প্রকল্প, ভোগান্তি

ঝালকাঠি ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স এর বিষয়ে জানতে ফায়ার সার্ভিস কার্যালয়ে গেলে উপ-সহকারী পরিচালক মোঃ ফিরোজ কুতুবী সংবাদকর্মীদের সাথে দেখা না করে তার ব্যক্তিগত রুম থেকে অফিস মুন্সির মাধ্যমে জানান, ‘আমি এখন সংবাদকর্মীদের সাথে দেখা করতে পারবো না, আমি খুব ব্যস্ত দরকার হলে তাদেরকে পরে আসতে বলেন। 

এরপর ফায়ার সার্ভিসের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মিজানুর রহমান এর সাথে মুঠো ফোনে যোগাযোগ হলে তিনি জানান, ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সগুলো ২০১৪ সালে চীন থেকে উপহার হিসেবে দেওয়া হয়। দীর্ঘদিন ব্যবহারের ফলে গাড়ির যন্ত্রাংশের ক্ষয় হয়েছে। এসকল যন্ত্রাংশ সচরাচর বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের জন্য ৩৫৪টি নতুন এ্যাম্বুলেন্স পাওয়ার বিষয়ে একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। বর্তমানে ফায়ার সার্ভিসে থাকা পুরোনো এ্যাম্বুলেন্সগুলো জোড়াতালি দিয়ে কোনমতে চালানো হচ্ছে। 

কিছুদিন পূর্বে বৈদারাপুর এলাকায় একটি বাচ্চা পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার জন্য জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে ফায়ার সার্ভিস এর কাছে এ্যাম্বুলেন্স চাওয়া হলে একই সমস্যার কারণে মেলেনি এ্যাম্বুলেন্স। ছেলেটির পরিবারের অভিযোগ সঠিক সময় এ্যাম্বুলেন্স না পাওয়ায় তাকে সময় মত হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি। অটো রিক্সায় করে ছেলেটিকে নিয়ে হাসপাতালে পৌঁছানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মৃত ছেলেটিকে নিয়ে তার স্বজনরা ফায়ার সার্ভিস কার্যালয় এসে এ্যাম্বুলেন্স না পাঠানোর কারন জানতে চাইলে উপ-সহকারী পরিচালক মোঃ ফিরোজ কুতুবী ছেলেটির স্বজনদের সাথে অশোভন আচরণ করে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেন। বিষয়টি নিয়ে স্বজনরা উত্তপ্ত হলে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে ঝালকাঠি সদর হাসপাতালের এ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামীম আহমেদ বলেন, তেল সংকটের জন্য এক মাসের বেশি সময় ধরে এ্যাম্বুলেন্স চালানো সম্ভব হচ্ছে না। এখন পর্যন্ত কোন জ্বালানি তেল বরাদ্দ হয়নি। তেল বরাদ্দ পেলেই পুনরায় চালু করা হবে। 

জেলা পুলিশের এ্যাম্বুলেন্স পেয়ে আহতের বড় ভাই বলেন, এত রাতে পুলিশের এ্যাম্বুলেন্স না পেলে আমার ভাইকে বাঁচানো সম্ভব হতো না। এজন্য তিনি জেলা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, মানুষের জানমালের নিরাপত্তায় ঝালকাঠি জেলা পুলিশ সর্বদা প্রস্তুত আছে। যেকোনো সমস্যা বা জরুরী মুহূর্তে জেলা পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি। 

উল্লেখ্য, সাগরনন্দিনী-২ জাহাজে অগ্নিকান্ড ও সম্প্রতি ধানসিঁড়ি এলাকায় ‘বাসার স্মৃতি’ নামের বাস উল্টে পানিতে ডুবে দুর্ঘটনা কবলিত হওয়ায় আহতদের উদ্ধার ও হাসপাতালে পৌঁছানোর জন্য জেলা পুলিশের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়।

সর্বশেষ সংবাদ

২৩ জুন ঘিরে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন ঘিরে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

চৌকা সীমান্তে পুশইন চেষ্টা ব্যর্থ, স্থানীয়দের ধাওয়ায় পালাল বিএসএফ

চৌকা সীমান্তে পুশইন চেষ্টা ব্যর্থ, স্থানীয়দের ধাওয়ায় পালাল বিএসএফ

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় যাচ্ছেন মার্কিন ইরান প্রতিনিধি

সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় যাচ্ছেন মার্কিন ইরান প্রতিনিধি

নেইমার ছাড়াই ব্রাজিলের বড় জয় ঘিরে সমর্থকদের আশাবাদ

নেইমার ছাড়াই ব্রাজিলের বড় জয় ঘিরে সমর্থকদের আশাবাদ

এ সম্পর্কিত আরও পড়ুন

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও আধুনিক ও জনমুখী করতে ব্যাপক কর্মপরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার স্বাস্থ্য খাতে বড় অঙ্কের বরাদ্দ দিয়েছে। রোববার নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল পরিদর্শন এবং ১০ জেলায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব তথ্য তুলে ধরেন। এ সময় স্বাস্থ্য খাতের বিভিন্ন উন্নয়ন

দেশে বাড়ছে হাম আতঙ্ক, ২৪ ঘণ্টায় দশ মৃত্যু

দেশে বাড়ছে হাম আতঙ্ক, ২৪ ঘণ্টায় দশ মৃত্যু

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যু উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৬১৬ জন সন্দেহভাজন হাম রোগী। শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর

হাম আতঙ্কে দেশজুড়ে বাড়ছে শিশু মৃত্যুর হার, ২৪ ঘন্টায় মৃত্যু ১৭

হাম আতঙ্কে দেশজুড়ে বাড়ছে শিশু মৃত্যুর হার, ২৪ ঘন্টায় মৃত্যু ১৭

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, হামে আক্রান্ত হয়ে এবং সন্দেহজনক হাম রোগে আরও ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৫ জনে। সোমবার (২৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল

২৪ ঘণ্টায় আরও হাম-উপসর্গে ১৩ শিশুর মৃত্যুর

২৪ ঘণ্টায় আরও হাম-উপসর্গে ১৩ শিশুর মৃত্যুর

দেশে হাম এবং হামের উপসর্গে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জনে। শনিবার (২৩ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তর-এর হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৪২৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও

ইনফ্লুয়েঞ্জা ডি নিয়ে বৈশ্বিক সতর্কতা, মহামারির আশঙ্কা

ইনফ্লুয়েঞ্জা ডি নিয়ে বৈশ্বিক সতর্কতা, মহামারির আশঙ্কা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) নতুন ও অপরিচিত এক ভাইরাস ‘ইনফ্লুয়েঞ্জা ডি’ নিয়ে বিশ্বজুড়ে সম্ভাব্য মহামারির আশঙ্কা প্রকাশ করেছে। সংস্থাটির মতে, ইনফ্লুয়েঞ্জা গোত্রের এই ভাইরাস সাধারণ সর্দি-কাশির অ্যাডিনোভাইরাসের চেয়েও বেশি সংক্রামক এবং দ্রুত তার জিনগত বৈশিষ্ট্য পরিবর্তন করতে সক্ষম। বিশেষজ্ঞরা জানান, বিশ্ববাসী দীর্ঘদিন ধরে ইনফ্লুয়েঞ্জা ‘এ’ ও ‘বি’ ভাইরাস সম্পর্কে অবগত থাকলেও নতুন এই ‘ডি’ ধরনটি সম্পূর্ণ নতুন উদ্বেগের কারণ

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট