শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬১৫ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর নকল করে আদালতে প্রতিবেদন দাখিলের অভিযোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ১:৪৫

শেয়ার করুনঃ
ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর নকল করে আদালতে প্রতিবেদন দাখিলের অভিযোগ

মাদারীপুরে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর নকল করে আদালতে প্রতিবেদন দাখিল করার অভিযোগ উঠেছে মামলার বাদীপক্ষের লোকজনের বিরুদ্ধে। এতে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কায় আসামীপক্ষের পরিবার। ঘটনাটি ঘটেছে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে। 

খোঁজ নিয়ে জানা গেছে, খোয়াজপুর ইউনিয়ন পরিষদের প্যাডে ২০২৩ সালের ১২ জুন ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীনের একটি স্বাক্ষরিত চিঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে জমা দেয়া হয়। চিঠিতে ব্যবহৃত স্মারক নং-১৩৮০। পরে ইউনিয়ন পরিষদে গিয়ে ইউপি চেয়ারম্যান ও সচিব সায়েদুর রহমানের কথা বলে জানা যায় ওই স্মারকে ব্যবহৃত নম্বরটি ভুয়া। ১৩৮০নং স্মারকে ইউনিয়ন পরিষদ থেকে জোনাবালী শিকদার নামে এক মৃত ব্যক্তির ওয়ারিশ সনদ ২০২৩ সালের ৮ জুন প্রদান করা হয়। প্রকৃতপক্ষে আদালতে দাখিলকৃত ১৩৮০নং স্মারকের চিঠি জাল ও প্রতারণা করে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন আসামীপক্ষের লোকজন। মাদারীপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত সূত্র জানায়, মাদারীপুর সদর উপজেলার কোলচরী গ্রামের হান্নান বেপারীর মেয়ে হালিমা বেগম (৩২) বাদী হয়ে ২০২৩ সালের ২২ মে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত একটি যৌতুক মামলা করেন। সেখানে আসামী করা হয় পখিরা রাজারচর গ্রামের আবুল ফজল মোল্লার ছেলে ও হালিমা বেগমের স্বামী আনোয়ার হোসেনসহ ৮ জনকে। পরে আদালত থেকে ঘটনার একটি তদন্ত প্রতিবেদন চাওয়া হয় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে। এই মামলায় গত ১৪ই আগস্ট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে আনোয়ারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আরও

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

আনোয়ার হোসেনের মামা দিদার হোসেন অভিযোগ বলেন, ভুয়া কাগজপত্র বানিয়ে আদালতে দাখিল করার কারনে নায্য বিচার না পাওয়ার শঙ্কা রয়েছে। আমার ভাগিনা আনোয়ার মালয়েশিয়া থেকে আসার পর হয়রানী করতে মামলা দিয়েছে। এর থেকে আমরা মুক্তি চাই। 

এদিকে হালিমা বেগমের মোবাইল ফোনে কল দিয়ে এ বিষয়ে জানতে চাইলে সাকিলা নামে একজন পরিচয় দিয়ে কল কেটে দেন। 

ইউপি চেয়ারম্যান
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

পরে মামামো ভাই পরিচয়ে মনজু চৌকিদার নামে একজন প্রতিবেদকের মোবাইলে ফোন করে বলেন, আমার বোন মামলা করেছে। আদালতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুটি চিঠি দিয়েছেন। দুটোই সঠিক। একটি জাল বা প্রতারনা করে পাঠানো হয়নি। আমরা আদালতের মাধ্যমে ন্যায় বিচার আশা করি।

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন, ১৩৮০ নং স্মারক থেকে ব্যবহৃত চিঠি ইউনিয়ন পরিষদ থেকে আদালতে পাঠানো হয়নি। ওই স্মারকে একটি ওয়ারিশ সনদ দেয়া হয়েছে। তবে, ২০২৩ সালের ৮ই আগস্ট স্বাক্ষরিত ১৪৫২ নং স্মারকের চিঠিটি সঠিক। সেটা আদালতে পাঠানো হয়েছে। ওইদিনই আদালত কাগজটি জমা নিয়েছে। এর আগের কাগজটিও আদালত জমা নিয়েছেন। প্রথমে পাঠানো চিঠি ইউনিয়ন পরিষদ থেকে পাঠানো হয়নি। আমরা মামলার বাদী ও তার লোকজনকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তারা ভুল স্বীকার করে আমাদের কাছে ক্ষমা চেয়েছেন। 

মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট মোসলেম আকন জানান, ভুয়া কাগজপত্র দাখিল করে যদি কেউ অন্যায় সুবিধা নিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে যেকোন সময় আদালত ব্যবস্থা নিতে পারেন। প্রকৃতপক্ষে যে কাগজপত্র সঠিক, সেটা দিয়েই মামলার গতি আনা হয়। এই ভুয়া কাগজপত্র প্রমাণ করার দায়িত্ব আসামীপক্ষের।

জনপ্রিয় সংবাদ

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

সর্বশেষ সংবাদ

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

ঘুমের মধ্যে সাপের কামড়, কুলাউড়ায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ঘুমের মধ্যে সাপের কামড়, কুলাউড়ায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

ঝালকাঠিতে ডিবির পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার চার

ঝালকাঠিতে ডিবির পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার চার

শ্রীমঙ্গলে স্কুলছাত্রী অপহরণ, নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেপ্তার

শ্রীমঙ্গলে স্কুলছাত্রী অপহরণ, নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেপ্তার

এ সম্পর্কিত আরও পড়ুন

ঘুমের মধ্যে সাপের কামড়, কুলাউড়ায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ঘুমের মধ্যে সাপের কামড়, কুলাউড়ায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় ঘুমের মধ্যে বিষাক্ত সাপের কামড়ে সুনিয়া আক্তার (১৬) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। তবে চিকিৎসক ও পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর ৫টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সুনিয়া কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর গ্রামের কুদ্দুছ মিয়া

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

দিনাজপুরের নবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে ‘মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার তিনটি কেন্দ্রে একযোগে এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমসিকিউ (MCQ) পদ্ধতিতে আয়োজিত এ পরীক্ষায় চতুর্থ থেকে দশম শ্রেণির প্রায় ১ হাজার ২৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষার কেন্দ্রগুলো ছিল—নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, আফতাবগঞ্জ সরকারি কলেজ এবং ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজ। কেন্দ্রগুলোতে

ঝালকাঠিতে ডিবির পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার চার

ঝালকাঠিতে ডিবির পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার চার

ঝালকাঠির কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজাপুর থেকে ১০ পিস ইয়াবা, মাদক বিক্রির ২ হাজার ১৫০ টাকা এবং দুটি স্মার্টফোন জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে দুই উপজেলার পৃথক এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, কাঁঠালিয়া উপজেলার চেচরি রামপুর ইউনিয়নের মহিষকান্দি এলাকায় আনোয়ার

শ্রীমঙ্গলে স্কুলছাত্রী অপহরণ, নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেপ্তার

শ্রীমঙ্গলে স্কুলছাত্রী অপহরণ, নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবম শ্রেণির ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় মামলার প্রধান এজাহারনামীয় আসামি মো. রনি মিয়াকে (২৫) নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। একই ঘটনায় অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে এসআরবি-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও গণমাধ্যম কর্মকর্তা

ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দেশে ফিরছে নওগাঁর পাঁচ প্রবাসীর মরদেহ

ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দেশে ফিরছে নওগাঁর পাঁচ প্রবাসীর মরদেহ

সৌদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো নওগাঁর পাঁচ প্রবাসীর মরদেহ দেশে ফিরছে আগামী শনিবার (৩১ অক্টোবর)। দীর্ঘ অপেক্ষার পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত হওয়ায় তাদের মরদেহ পাঠানোর উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৩৬ নম্বর ফ্লাইটে শনিবার সকাল ৮টা ৫ মিনিটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মুহাম্মদ