বুধবার, ৩ জুন, ২০২৬২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

কুয়াকাটায় ডিবিএল কোম্পানির বিরুদ্ধে খাল ভরাট করে জমি দখলের অভিযোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৩, ১:৩৬

শেয়ার করুনঃ
কুয়াকাটায় ডিবিএল কোম্পানির বিরুদ্ধে খাল ভরাট করে জমি দখলের অভিযোগ

কুয়াকাটায় পৌর এলাকায় খাল ভরাট করে রাতের আধারে বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে হাউজিং ব্যবসায়ী ডিবিএল কোম্পানির বিরুদ্ধে। বাধা দিতে গেলে স্থানীয় ভূমি কর্মকর্তার সাথে অশোভন আচরণ দখলদাররা। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন নির্মাণাধীন বাউন্ডারি ওয়ালের নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম কে লাল নিশান টানিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন। এসময়  ডিবিএল কোম্পানির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। তাৎক্ষণিক সরকারি জমি চিহ্নিত করে লাল নিশান টানিয়ে দেওয়া হয়।

জানাগেছে, কুয়াকাটা পৌরসভার ২ নং ওয়ার্ডের মাঝি বাড়ি সংলগ্ন এলাকায়  ১ একর ৩২ শতাংশ সরকারি খাস জমি দখল করে রাতের আধারে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে দখলে নেয়। যেখানে আগে পানি নিষ্কাশনের খাল ছিল। ওই খাল ভরাট করে দখলে নেয় ডিবিএল কোম্পানি। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে স্থানীয় ভূমি কর্মকর্তারা নির্মাণ কাজ একাধিকবার বন্ধ করে দেয়। বাধা অমান্য করে প্রভাবশালীদের সহযোগিতায় ওই কোম্পানিটি রাতের আধারে বাউন্ডারি ওয়াল নির্মাণ করছিল। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডিবিএল কোম্পানির দুই পাহারাদারকে আটক করলেও পরে ছেড়ে দেয়া হয়। 

আরও

সাতক্ষীরার সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সরেজমিনে দেখা গেছে, ডিবিএল কোম্পানি খাল ভরাটের পাশাপাশি অপর একটি খালের মাঝখানে বিশাল বাউন্ডারি ওয়াল নির্মাণ করে ইতিমধ্যে দখলে নিয়েছে। এই কোম্পানির বিরুদ্ধে কয়েক কোটি টাকার সরকারি জমি দখলের অভিযোগ করেছেন স্থানীয় ভুমি কর্মকর্তারা।

স্থানীয় বারেক শরীফ,জাহিদ শরীফ, নজরুল শরীফ,ধলু খলিফা,আজিজ খলিফা সহ অনেকেই অভিযোগ করেছেন, ডিবিএল কোম্পানি সরকারী খাল ভরাট করে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে রাতের আধারে বাউন্ডারি ওয়াল নির্মাণ করছিল। এসময় তারা বাধা দিলে তাদেরকে মামলা সহ বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে আসছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
জমি দখল
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এবিষয়ে মহিপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাতে সরেজমিনে গিয়ে কাজ বন্ধ করতে বললে ওই কোম্পানির সিকিউরিটি গার্ডসহ কয়েকজন তার সাথে অশোভন আচরণ করে এবং দেখে নেওয়ার হুমকি দেয়। 

আরও

গ্রীষ্মের প্রকৃতি জুড়ে আত্রাইয়ে চলছে 'মধুমাস' জ্যৈষ্ঠের রাজত্ব

গ্রীষ্মের প্রকৃতি জুড়ে আত্রাইয়ে চলছে 'মধুমাস' জ্যৈষ্ঠের রাজত্ব

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন জমি দখলের বিষয় বলেন, ডিবিএল কোম্পানি খাল ভরাট করে ১ একর ৩২ শতাংশ সরকারি খাস জমি দখল করে নেয়। রাতের আধারে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে। বর্তমানে কাজ বন্ধ করে দেয়া হয়। 

তিনি আরো বলেন, ডিবিএল কোম্পানি কোন অনুমোদন ছাড়াই বাউন্ডারি ওয়াল সহ জমির আকার আকৃতি পরিবর্তন করে। যা সম্পুর্ণ অবৈধভাবে করা হয়েছে। ওই জমিতে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ভাড়াউড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর, চালক আহত

ভাড়াউড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর, চালক আহত

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

ইরান চুক্তি করতে আগ্রহী, দাবি ট্রাম্পের

ইরান চুক্তি করতে আগ্রহী, দাবি ট্রাম্পের

সর্বশেষ সংবাদ

ফিফার সঙ্গে সম্প্রচার চুক্তি চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ

ফিফার সঙ্গে সম্প্রচার চুক্তি চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ

দল পুনর্গঠনে নতুন কৌশলে এগোচ্ছেন শেখ হাসিনা

দল পুনর্গঠনে নতুন কৌশলে এগোচ্ছেন শেখ হাসিনা

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি

টেকনাফে অপহরণচেষ্টা ব্যর্থ, মার্কিন শিশু উদ্ধার

টেকনাফে অপহরণচেষ্টা ব্যর্থ, মার্কিন শিশু উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

দীর্ঘ প্রায় এক যুগ পর নিজ জন্মভূমি রাজবাড়ীর গোয়ালন্দে ফিরছেন গোয়ালন্দ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর মোঃ ফরিদ দেওয়ান। এতে করে আগামীকাল ৪ জুন বৃহস্পতিবার তাঁর এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দলীয় নেতাকর্মীদের দাবি, বিগত সময়ে বিভিন্ন হামলা-মামলা, জেল-জুলুম ও রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে ফরিদ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে ৫৮ ফুট দৈর্ঘ্যের একটি বিশালাকৃতির মৃত বেলিন প্রজাতির তিমি। বুধবার (৩ জুন) দুপুর দুইটার দিকে ঝাউ বাগান সংলগ্ন সৈকতের পূর্বপাশে তিমিটি ভেসে আসলে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, গত দুই যুগে কুয়াকাটা সৈকতে ভেসে আসা তিমিগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়। এর আগে বুধবার সকালে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ১৫ কিলোমিটার গভীর সাগরে ভাসমান

টেকনাফে অপহরণচেষ্টা ব্যর্থ, মার্কিন শিশু উদ্ধার

টেকনাফে অপহরণচেষ্টা ব্যর্থ, মার্কিন শিশু উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার চার বছর বয়সী এক মার্কিন নাগরিক শিশুকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। একই সঙ্গে অপহরণচেষ্টার ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ জুন) র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন টেকনাফ থানার নতুন পল্লান পাড়ার শাহাব উদ্দিন

জুড়ীতে বজ্রপাতে ১৪ গবাদিপশুর মৃত্যু, নিঃস্ব ছয় চা শ্রমিক পরিবার

জুড়ীতে বজ্রপাতে ১৪ গবাদিপশুর মৃত্যু, নিঃস্ব ছয় চা শ্রমিক পরিবার

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আকস্মিক বজ্রপাতে ১৪টি গবাদিপশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার ৮নং গোয়ালবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুচাই জ্বালাই ও পাথরটিলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে ছয়টি চা শ্রমিক পরিবার বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালেও ছয়জন চা শ্রমিক তাদের গবাদিপশুগুলোকে মাঠে চরানোর জন্য ছেড়ে দেন। দুপুরের দিকে হঠাৎ আকাশ কালো

গোয়ালন্দে পদ্মা নদীর ভাঙন শুরু, ঝুঁকিতে লঞ্চ ও ফেরিঘাট

গোয়ালন্দে পদ্মা নদীর ভাঙন শুরু, ঝুঁকিতে লঞ্চ ও ফেরিঘাট

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। নদীর তীরবর্তী দৌলতদিয়া ফেরিঘাটসহ আশপাশের বসতবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো এখন মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি বসতভিটা ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় প্রশাসনের তথ্যানুযায়ী, দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট থেকে ছোটভাকলা ইউনিয়নের অন্তার মোড় পর্যন্ত প্রায় ৫