শনিবার, ১৫ আগস্ট, ২০২৬১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বিসিসি: নৌকার নির্বাচন পরিচালনা উপদেষ্টা কমিটি গঠন, ফয়জুলকে ইসির তলব

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ মে ২০২৩, ০:২৪

শেয়ার করুনঃ
বিসিসি: নৌকার নির্বাচন পরিচালনা উপদেষ্টা কমিটি গঠন, ফয়জুলকে ইসির তলব

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) নির্বাচন পরিচালনা উপদেষ্টা কমিটি ঘোষণা করেছেন। এতে প্রথম সদস্য হিসেবে রাখা হয়েছে তার বড় ভাই বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। সোমবার রাতে ঘোষিত ৩১ সদস্য বিশিষ্ট ঘোষিত উপদেষ্টা কমিটিতে বরিশাল মহানগর আওয়ামীলীগের কাউকে রাখা হয়নি।

 এর আগে গত ৩০ এপ্রিল খোকন সেরনিয়াবাত তার নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেন। সেখানে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক বিসিসি মেয়র ও তার ভাতিজা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং তার ঘনিষ্ঠজনদের কাউকে রাখা হয়নি। এ নিয়ে বরিশালে চলছে আলোচনা-সমলোচনার ঝড়।

আরও

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খোকন সেরনিয়াবাত বলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বর্তমানে মেয়র পদে রয়েছেন। তাই তাদের রাখা হয়নি। তিনি বলেন, নির্বাচন পরিচালনায় কাকে রাখতে হবে, কাকে রাখা হবে না। সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়।

নির্বাচন পরিচালনা উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এম.পি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি এড. তালুকদার মোঃ ইউনুস, মাহবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম, মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি এড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, বরিশাল সদর আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাবেক এমটি এড. শেখ টিপু সুলতান, বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি রাজনীতিবিদ এড. খান আলতাফ হোসেন ভুলু, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এড. মানবেন্দ্র বটব্যাল, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জিয়াউল হক, বাংলাদেশ বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের যুগ্ম মহাসচিব ড. মোঃ আবদুল কাইউম, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য সৈয়দ আনিছুর রহমান, আওয়ামীলীগের জাতীয় কমিটির সাবেক সদস্য আমিনুল ইসলাম তোতা, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক নিলু, জেলা জাসদ সভাপতি এড. আবদুল হাই মাহাবুব, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. ফয়জুল হক ফয়েজ, বীর মুক্তিযোদ্ধা জি এম কবির ভুলু, জেলা আওয়ামীলীগ সদস্য এড. দিলীপ ঘোষ, শিক্ষাবিদ রাবেয়া খাতুন, সচেতন নাগরিক কমিটি বরিশালের সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা, মহিলা পরিষদ বরিশালের সভাপতি পুস্প চক্রবর্তী, জেলা আওয়ামীলীগ সদস্য ডাঃ পীজুস কান্তি দাস, স্বাধীনতা চিকিৎসক পরিষদের ডাঃ ইসতিয়াক আহম্মেদ, জেলা আওয়ামীলীগ সদস্য মফিজুল ইসলাম কামাল, বিশিষ্ট শিল্পপতি ও আ.লীগ নেতা মশিউর রহমান, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি নজমুল হোসেন আকাশ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভাগীয় প্রতিনিধি আজমল হোসেন লাবু ও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী। 

বিসিসি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

কালিয়াকৈরে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৩

কালিয়াকৈরে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৩

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লস্কর নুরুল হক, জেলা শ্রমিকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন প্রমুখ।

এদিকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের ব্যাখ্যা দিতে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের ভাই। সোমবার তাকে তলব করেন রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবীর। 

রিটার্নিং কর্মকর্তা চিঠিতে উল্লেখ করেন, প্রার্থী রাজনৈতিক দলের লোগো, নির্বাচনি প্রতীক ইত্যাদিসহ মিছিল ও শো-ডাউন করে আচরণ বিধির- বিধি ৫, ৭(ক), ১১(২) ও ১৩ (ক)- এর সুস্পষ্ট লঙ্ঘন করা হয়েছে। এ বিষয়ে সশরীরে বুধবার সকাল সাড়ে ১০টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

সর্বশেষ সংবাদ

দৌলতদিয়া ফেরিঘাট ও ওয়েব্রিজ স্কেল পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

দৌলতদিয়া ফেরিঘাট ও ওয়েব্রিজ স্কেল পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

খালেদা জিয়ার ৮২ তম জন্মদিনে হিলিতে দোয়া ও খাবার বিতরণ

খালেদা জিয়ার ৮২ তম জন্মদিনে হিলিতে দোয়া ও খাবার বিতরণ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে সরাইলে দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে সরাইলে দোয়া ও মিলাদ

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন ট্রাকহেলপারের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন ট্রাকহেলপারের মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৩

কালিয়াকৈরে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৩

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

এ সম্পর্কিত আরও পড়ুন

দৌলতদিয়া ফেরিঘাট ও ওয়েব্রিজ স্কেল পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

দৌলতদিয়া ফেরিঘাট ও ওয়েব্রিজ স্কেল পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট ও উপজেলা সংলগ্ন ওয়েব্রিজ স্কেল (ওয়েট ব্রিজ) পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানি।  শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে তিনি এসব স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনের অংশ হিসেবে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ফেরিঘাটের সার্বিক কার্যক্রম, যানবাহনের ওজন নির্ধারণ, টিকিটিং ব্যবস্থা এবং ঘাটের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এর আগে তারা আরিচা

খালেদা জিয়ার ৮২ তম জন্মদিনে হিলিতে দোয়া ও খাবার বিতরণ

খালেদা জিয়ার ৮২ তম জন্মদিনে হিলিতে দোয়া ও খাবার বিতরণ

দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিএনপির সাবেক চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টায় হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে হিলি ক্বাছামিয়া ইমদাদুল উলুম কওমি মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে সরাইলে দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে সরাইলে দোয়া ও মিলাদ

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সরাইলে  দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বাদ আছর সরাইল উপজেলা বিএনপি   উদ্যোগে সরাইল উপজেলা সদর উচালিয়াপাড়া মাদরাসা  মসজিদে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।  উক্ত দোয়ার মাহফিলে সরাইল উপজেলা বিএনপি  সভাপতি মো.আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর" নেতৃত্বে দলের স্থানীয়

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন ট্রাকহেলপারের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন ট্রাকহেলপারের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর গ্রামে নিখোঁজের চার দিন পর রমজান আলী (৪৫) নামের এক ট্রাকহেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে বিষয়খালী বাজারের পাশে বেগবতী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে তা ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত রমজান আলী ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে। তিনি পেশায় ট্রাকের হেলপার ছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য, রমজান

কালিয়াকৈরে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৩

কালিয়াকৈরে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৩

গাজীপুরের কালিয়াকৈর বাইপাস এলাকায় বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) বিকেলে বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাস সড়কে চলাচলরত একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরও তিনজন। প্রাথমিকভাবে নিহতদের মধ্যে হানিফ