
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১:৫৩

মাদারীপুরের ডাসার উপজেলার দর্শনা এ.কে.ডি উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। আজ সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ.কে.ডি উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাবু পলাশ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ভাসাই, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল নাগ,সহকারি শিক্ষক প্রভাত মজুমদার,ভবতষ রায়,বিজন নাগ, শিক্ষিকা শিখা কর সহ ম্যানেজিং কমিটির সদস্য পানাল সরদার,নুরু সরদার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি প্রতিযোগী শিক্ষার্থীদের মধ্যে প্রথম,দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করে উৎস প্রদান করেন।