
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১:১১

জয়পুরহাটের পাঁচবিবিতে ভীম রুলের কামড়ে মোঃ সবদুল্লাহ মোল্লা (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর জোড়পুকুরিয়া গ্রামের নিজ জমি থেকে মরিচ তুলতে গিয়ে এই ঘটনা ঘটে। নিহত ওই কৃষক জোড়পুকুরিয়া গ্রামের মৃত বয়তুল্লা মোল্লার ছেলে ।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে ওই কৃষক মাঠে নিজের জমিতে লাগানো মরিচ তুলতে গিয়ে এক ঝাঁক ভীমরুল তাকে কামড় দেয়। ফলে তার সারা শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে।

গ্রামবাসী ও বাড়ির লোকজন তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে ২ পুত্র ও ১কন্যার জনকছিল। তার মৃত্যুতে পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে আসে।
ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করছেন।