বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬১৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

তথ্যমন্ত্রী অভিনন্দন জানালেন হিরো আলমকে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৩, ০:৫৭

শেয়ার করুনঃ
তথ্যমন্ত্রী অভিনন্দন জানালেন হিরো আলমকে

আশরাফুল আলম ওরফে হিরো আলমকে অভিনন্দন জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে এই অভিবাদন জানান মন্ত্রী।

রবিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে হিরো আলমকে অভিনন্দন জানিয়ে হাসান মাহমুদ বলেন, ‘আমি হিরো আলমকে অভিনন্দন জানাই। কারণ তিনি অনেক ভোট পেয়েছেন। তাকে এলাকার বিপুলসংখ্যক মানুষ ভোট দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো অনেক কিছুই বলেন। তাই তিনি কী বললেন না বললেন তাতে কিছু আসে-যায় না। তবে আমি হিরো আলমকে অভিনন্দন জানাই।’

আরও

ভাঙতি টাকা না দেওয়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ভাঙতি টাকা না দেওয়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

হাছান মাহমুদ বলেন, ‘প্রতিদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব এবং বিএনপি ও তাদের জোটের বিভিন্ন দলের নেতারা বক্তৃতা করে বেড়ান, এ দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্র হুমকির সম্মুখীন। তারা যখন প্রতিদিন এই কথাগুলো বলে বেড়াচ্ছেন, টেলিভিশনের পর্দা গরম করছেন, জনসভায় মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছেন, দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তখনই গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) যে গণতন্ত্র সূচক প্রকাশ করেছে সেখানে বাংলাদেশ দুই ধাপ এগিয়ে ৭৩তম স্থানে উন্নীত হয়েছে।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

হিরো আলম
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

২০১৮ সাল থেকে প্রতিবছর গণতন্ত্রের সূচকে বাংলাদেশের অগ্রগতি হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘২০১৮ সালে বাংলাদেশ ৮৮তম, ২০১৯ সালে ৮০তম, ২০২০ সালে ৭৬তম, ২০২১ সালে ৭৫তম  এবং ২০২২ সালে ৭৩তম স্থানে উন্নীত হয়েছে। অর্থাৎ বিএনপি নেতারা যে বক্তব্যগুলো রাখেন সেগুলো যে মিথ্যা অসার, সেটিই এই রিপোর্টের মাধ্যমে প্রকাশিত হয়েছে।’

হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র আরো সংহত হতো, বাংলাদেশ গণতন্ত্রের সূচকে আরো কয়েক ধাপ উন্নীত হতো, যদি বিএনপির সংসদ বর্জন, সংসদ থেকে পদত্যাগ এই অপরাজনীতি না করত। কারণ গণতন্ত্রকে দৃঢ় ও সংহত করার দায়িত্ব যেমন সরকারি দলের, তেমনি বিরোধী দলেরও, সে বিরোধী দল সংসদে থাকুক কিংবা না থাকুক। গণতন্ত্রকে সংহত করা, গণতান্ত্রিক রীতিনীতি চর্চা করা, সেটি সমস্ত রাজনৈতিক দলের সম্মিলিত দায়িত্ব। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র যে সুসংহত হয়েছে এবং গণতান্ত্রিক রীতিনীতির চর্চা বিস্তৃত হয়েছে সেটির বহিঃপ্রকাশ হচ্ছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের এই রিপোর্ট।’

জাপানের প্রধানমন্ত্রীকে বিএনপির পত্র লেখা নিয়ে প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল সাহেব এই সমস্ত রিপোর্টকে অস্বীকার করেছিলেন। পরে মির্জা ফখরুল সাহেব স্বীকার করেছেন। এ ধরনের চিঠি বিদেশি রাষ্ট্রের কাছে লেখা সেটি শুধু জাতির জন্য, দেশের জন্যই  অমঙ্গলজনক নয়, এটি দেশদ্রোহিতার শামিল। মির্জা ফখরুল সাহেবের চিঠির ভাষা যদি তাই হয় যে জিয়াউর রহমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছিলেন, তাহলে বন্দুক উঁচিয়ে ক্ষমতা দখল করা সেটিই গণতন্ত্র কি না, বিএনপির কাছে আমার প্রশ্ন।’

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের আদালতে সিকদার গ্রুপের সম্পদ ফেরাতে বাংলাদেশের বড় পদক্ষেপ

যুক্তরাষ্ট্রের আদালতে সিকদার গ্রুপের সম্পদ ফেরাতে বাংলাদেশের বড় পদক্ষেপ

ক্লিন হার্ট নয়, সমন্বিত অভিযান জোরদার করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্লিন হার্ট নয়, সমন্বিত অভিযান জোরদার করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবীণদের আর্থিক নিরাপত্তায় ফ্যামিলি কার্ডের সহায়তা বাড়ছে

প্রবীণদের আর্থিক নিরাপত্তায় ফ্যামিলি কার্ডের সহায়তা বাড়ছে

বাংলা কিউআরে লেনদেন বাড়ল সাড়ে তিনগুণ, আসছে পিটুপি সুবিধা

বাংলা কিউআরে লেনদেন বাড়ল সাড়ে তিনগুণ, আসছে পিটুপি সুবিধা

বৃহৎ ষড়যন্ত্র তদন্ত থেকে সরে দাঁড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের আইনজীবী ওলসেন

বৃহৎ ষড়যন্ত্র তদন্ত থেকে সরে দাঁড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের আইনজীবী ওলসেন

এ সম্পর্কিত আরও পড়ুন

রাড্ডা থেকে স্টুডিও, হামলা-ভাঙচুরে বিব্রত সরকার

রাড্ডা থেকে স্টুডিও, হামলা-ভাঙচুরে বিব্রত সরকার

দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলের ঘটনায় সরকার বিব্রত হলেও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। মিরপুরের রাড্ডা মা ও শিশুসাস্থ্য কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া, ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা এবং মোহাম্মদপুর-আদাবরে জমি ও বাড়ি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাও আলোচনায় এসেছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে বলেন,

নতুন গণভোট কেন, সরকারের কাছে তিন প্রশ্ন জামায়াত নেতা আযাদের

নতুন গণভোট কেন, সরকারের কাছে তিন প্রশ্ন জামায়াত নেতা আযাদের

গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হলেও একই বা সংশ্লিষ্ট বিষয়ে নতুন করে গণভোটের প্রয়োজন কেন হচ্ছে, সরকারের কাছে সে প্রশ্নের জবাব চেয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সরকারের কাছে তিনটি প্রশ্নের স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। হামিদুর রহমান আযাদের প্রথম প্রশ্ন, আগের গণভোটে

ক্ষমতার আঁচ স্বাস্থ্যকেন্দ্রে, দুষ্কৃতিকারীদের শাস্তি দাবি শফিকের

ক্ষমতার আঁচ স্বাস্থ্যকেন্দ্রে, দুষ্কৃতিকারীদের শাস্তি দাবি শফিকের

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘ক্ষমতার গরমের আঁচ পড়লো স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর।’ একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

এমপি-মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ হলে বিরোধিতা করবে জামায়াত

এমপি-মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ হলে বিরোধিতা করবে জামায়াত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হলে তার বিরোধিতা করার কথা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শফিকুর রহমান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো কার্যকর হওয়ার পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,

ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে হাসিনার ফেরার খবর বিভ্রান্তিকর

ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে হাসিনার ফেরার খবর বিভ্রান্তিকর

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচির সঙ্গে শেখ হাসিনার কথিত দেশে ফেরার খবর জড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগ শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্টচেক ও মিডিয়া গবেষণা দল বাংলাফ্যাক্ট। ২২ সেপ্টেম্বর প্রকাশিত বিশ্লেষণে প্রতিষ্ঠানটি জানায়, পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’ ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে দাবি করেছে এবং এর সঙ্গে শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তনের বিষয়টি যুক্ত