শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬৬ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়অর্থনীতিবাংলাদেশ

লেনদেন খরা কাটিয়ে চাঙ্গা হচ্ছে শেয়ারবাজার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ১:৯

শেয়ার করুনঃ
লেনদেন খরা কাটিয়ে চাঙ্গা হচ্ছে শেয়ারবাজার

লেনদেন খরা থেকে বেরিয়ে চাঙ্গা হয়ে উঠছে শেয়ারবাজার। বিনিয়োগকারীরা ফিরে আসছে বাজারে। ফলে গত কয়েক মাসের ব্যাপক দরপতনের পর লেনদেন সূচক ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। গত দুইদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হার ৪০০ কোটি টাকার ওপরে উঠেছে। আজ বুধবার ডিএসইতে লেনদেন ৫০০ কোটি টাকার ছাড়িয়েছে। 

সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে সবাইকে আস্থা ধরে রাখতে হবে। আস্থা রাখলে সবাই ভালো রিটার্ন পারে। যার প্রভাব বাজারে দেখা যাচ্ছে। বাজার ধীরে ধীরে চাঙ্গা হয়ে উঠবে। 

আরও

জ্বালানি সংকটে বিপর্যস্ত চট্টগ্রামের বিদ্যুৎ ব্যবস্থা

জ্বালানি সংকটে বিপর্যস্ত চট্টগ্রামের বিদ্যুৎ ব্যবস্থা

বাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শেয়ারবাজারে এখনো বিনিয়োগের খুব ভালো সময়। বিনিয়োগকারীরা এক ধরনের আস্থাহীনতায় ভুগছে। তবে এখন পরিস্থিতি সম্ভবত ঘুরে দাঁড়াচ্ছে। আস্থা রাখলে বাজার থেকে সবাই ভালো মুনাফা করতে পারবে। বাজারে লেনদেন বাড়ছে বিনিয়োগকারীদের সক্রিয়তার কারণে। যা খুবই ইতিবাচক দিক। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

লেনদেন পরিস্থিতিতে দেখা যায়, আজ সপ্তাহের চতুর্থ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। সেইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে লেনদেন বেড়ে ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনের লেনদেন শেষে ডিএসইতে ৪০ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২৭টির। আর ১৬৭টির দাম অপরবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩২ কোটি ৪১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪৬২ কোটি ৫২ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৬৯ কোটি ৮৯ লাখ টাকা। এর মাধ্যমে প্রায় এক মাস বা গত বছরের ১৩ ডিসেম্বরের পর ডিএসইতে পাঁচশ কোটি টাকার বেশি লেনদেন হলো। 

শেয়ারবাজার
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

গাজীপুরে একদিনে চার প্রাণহানি, দুর্ঘটনায় বাড়ছে শঙ্কা

গাজীপুরে একদিনে চার প্রাণহানি, দুর্ঘটনায় বাড়ছে শঙ্কা

ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার। কোম্পানিটির ৪১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। শেয়ার দর ৪ টাকা ৩০ পয়সা বেড়ে ১২৪ টাকা ৪০ পয়সায় শেষ হয়েছে প্রতিষ্ঠানটির লেনদেন। 

সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৩ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৮টির এবং ৬০টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ সংবাদ

নজরুল পদক পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

নজরুল পদক পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

জ্বালানি সংকটে বিপর্যস্ত চট্টগ্রামের বিদ্যুৎ ব্যবস্থা

জ্বালানি সংকটে বিপর্যস্ত চট্টগ্রামের বিদ্যুৎ ব্যবস্থা

উখিয়া সীমান্তে দুই লাখ ইয়াবা উদ্ধার, বিজিবির হাতে কারবারি গ্রেপ্তার

উখিয়া সীমান্তে দুই লাখ ইয়াবা উদ্ধার, বিজিবির হাতে কারবারি গ্রেপ্তার

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে ফের চড়া তেলের দাম

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে ফের চড়া তেলের দাম

গাজীপুরে একদিনে চার প্রাণহানি, দুর্ঘটনায় বাড়ছে শঙ্কা

গাজীপুরে একদিনে চার প্রাণহানি, দুর্ঘটনায় বাড়ছে শঙ্কা

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গল বিএনপিতে নেতৃত্ব বদল ঘিরে তীব্র অসন্তোষ, বিক্ষোভ

শ্রীমঙ্গল বিএনপিতে নেতৃত্ব বদল ঘিরে তীব্র অসন্তোষ, বিক্ষোভ

২৫০ দিন সমুদ্রে, মধ্যপ্রাচ্যে মার্কিন নাবিকদের জীবন নিয়ে উদ্বেগ

২৫০ দিন সমুদ্রে, মধ্যপ্রাচ্যে মার্কিন নাবিকদের জীবন নিয়ে উদ্বেগ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

ঝিনাইদহে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, আটক

ঝিনাইদহে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, আটক

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

এ সম্পর্কিত আরও পড়ুন

পৌর চেয়ারম্যান থেকে দেশের রাষ্ট্রপতি, মির্জা ফখরুলের উত্থান

পৌর চেয়ারম্যান থেকে দেশের রাষ্ট্রপতি, মির্জা ফখরুলের উত্থান

ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি—দীর্ঘ চার দশকের বেশি রাজনৈতিক পথ পাড়ি দিয়ে সেই আসনে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলন, কারাবরণ, নির্যাতন ও রাজনৈতিক সংকট মোকাবিলা করেও বিএনপির নেতৃত্বে সক্রিয় থাকা এই বর্ষীয়ান রাজনীতিক এবার দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। উত্তর জনপদের ঠাকুরগাঁওয়ের মির্জা পরিবারের সন্তান মির্জা ফখরুল শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে

বঙ্গভবনে আজ শপথ নেবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বঙ্গভবনে আজ শপথ নেবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ পড়াবেন। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, প্রজ্ঞাপন জারি

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ঘোষণা করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ ও ভোট গণনা শেষে ফলাফল প্রকাশের পর এ প্রজ্ঞাপন জারি করা হয়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এতে স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ১১ অনুসারে নির্বাচনি কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণা এবং

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

সব আনুষ্ঠানিকতা শেষে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ফল ঘোষণার পর নতুন রাষ্ট্রপতিকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করেন। ফল ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত ভোটে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। দুপুর ২টার পর ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায়