
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ১৬:৫৭

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোলাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ'র গুলিতে ২ জন বাংলাদেশী নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে ৮৮৮ নং সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দোলাপাড়া গ্রামের হাফিজার রহমানের পুত্র সাদিকুল রহন সাদিক (২২) ও ফকিরপাড়া গ্রামের আব্দুস সামাদের পুত্র নাজির হোসেন (৩৬)।
স্থানীয়রা জানান, ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনার চেষ্টা করেন গরু ব্যবসায়ীরা। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের লক্ষ্য করে গুলি করেন। ওই গুলিতে ৩ জন গুলিবিদ্ধ হয়। এতে সাদিকুল ও নাজির হোসেন ঘটনাস্থলে নিহত হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এ নিয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি