
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০:২৬

ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হককে নৌকা প্রতীক মনোনয়ন দেওয়ার দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
মঙ্গলবার ২৭ শে ডিসেম্বর দুপুরে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন।
এর আগে একই দাবীতে প্রেসক্লাব সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় আসন্ন উপ-নির্বাচনে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হককে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবী জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা।
বক্তব্য দেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দেলওয়ারা বুলবুল, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি এবিএম কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা কৃষকলীগেরে সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আবু সাঈদ আরেফিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবু তাহের মোঃ বদরুল হাসান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডাবলু, মহিলা যুবলীগের সভাপতি সাবিনা ইয়াসমিন, সাধারণ সম্পাদক আখি আকতার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নবাব হোসেনসহ আরও অনেকে।