
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২২, ১:৫০

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ২ নং বোয়ালদাড় ইউনিয়নে স্বল্প মূল্য টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছদরুল ইসলাম। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বোয়ালদাড় ইউনিয়নের বোয়ালদাড় বাজারে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় স্বল্প মূল্য টিসিবি'র পণ্য পেয়ে খুশি ইউনিয়নের সাধারণ মানুষ। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্হানীয় সংসদ সদস্য শিবলী সাদিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন ও ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় এলাকার সাধারণ মানুষ।
সেখানে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছদরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল খান, ইউপি সদস্য বকুল হোসেন, মহিলা ইউপি সদস্য বুলবুলি আক্তার ও টিসিবি ডিলার আলমগীর হোসেন আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম জানান, সরকারি নির্দেশনা মোতাবেক তৃতীয় বারের মতো এবার উপজেলায় ১০ হাজার ৫ শ ৭১ জন ফ্যামেলি কার্ডধারীকে স্বল্প মুল্যে ২ কেজি সোয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি প্রদান করা হচ্ছে।

বোয়ালদাড় ইউনিয়নের চেয়ারম্যান ছদরুল ইসলাম জানান, আমার ইউনিয়নে এবার প্রায় ২৭০০ (দুই হাজার সাত'শ) জন ফ্যামিলি কার্ডধারী সুবিধাভোগী স্বল্প মূল্য প্রতি প্যাকেজে ২ কেজি সোয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি পাবে। তিন দিনে পর্যায়ক্রমে সব ওয়ার্ডে বিতরণ করা হবে। আজ প্রথম দিনে ১,২,৬ নং ওয়ার্ডে বিতরণ করা হচ্ছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি