
প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ৩:২১

তেল-গ্যাস-বিদ্যুৎসহ সাধারন মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধি, ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দেবীদ্বার উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন।
শনিবার বিকেল সাড়ে ৩ টায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি কুমিল্লা- ৪ দেবীদ্বারের সাবেক সাংসদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সীর নিজ বাড়িতে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেবীদ্বার উপজেলা বিএনপির সহ-সভাপতি সোধন ডিলারের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল আউয়াল সাইফুল'র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির মহিলা সভাপতি ও দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান (ভুলু), সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান কবির আহমেদ খান, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সামিউল আহসান শামিম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোকবল হোসেন, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ- সভাপতি মোঃ নূর আহাম্মদ সরকার, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন রুহুল, পৌর স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন (বিল্লু)।

এছাড়া আরো বক্তব্য রাখেন, রাজামেহার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ, ধামতি ইউনিয়নের সভাপতি শাহজাহান সরকার, ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মোঃ সাফি চৌধুরী, ফতেহাবাদ ইউনিয়ন সভাপতি ফরিদ মীর, জাফরগন্জ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান, রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আউয়াল, ভানী ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তরা আ'লীগ সরকারের দুর্নীতি অনিয়ম তুলে ধরে বক্তব্য রাখেন এবং সমাবেশ শেষে দ্রব্যমূল্য ও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।
অপরদিকে বিকেল ৩ টায় উপজেলা বিএনপির একাংশ কুমিল্লা-৪ আসনের চার বারের সাংসদ ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর চাচাতো ভাই, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব তারেক মুন্সীর নেতৃত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বারেরা এলাকায় এক বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মোঃ শামীম। এছাড়াও কুমিল্লা উত্তর জেলা বিএনপি এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।