রবিবার, ১১ অক্টোবর, ২০২৬২৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

খেলার মাঠ রক্ষা করতে গিয়ে মা কারাগারে, কাঁদছে দুধের শিশু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২২, ১৮:২

শেয়ার করুনঃ
খেলার মাঠ রক্ষা করতে গিয়ে মা কারাগারে, কাঁদছে দুধের শিশু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের নিভৃত পল্লী বলদিপাড়া-হলদিঘর গ্রামের অজুফা খাতুন খেলার মাঠ রক্ষা করতে গিয়ে চার দিন ধরে কারাগারে। তিনি কারাগারে যাওয়ার পর থেকেই কান্না থামছে না তিন বছর বয়সী শিশু মরিয়মের।

রোববার (২১ আগস্ট) প্রশাসনের উপস্থিতিতে সহিংসতার ঘটনায় করা মামলায় কারাগারে যাওয়ার পর মরিয়মের কান্না কিছুতেই থামছে না।

আরও

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাজার হাজার মানুষের বসবাস এই গ্রামে হলেও গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছাড়া সবাই। মানুষের হাসিখুশিতে ভরপুর কয়েক দিন আগের গ্রামটি এখন জনশূন্য হয়ে গেছে। এই সুযোগে প্রতি রাতেই বিভিন্ন বাড়ি থেকে চুরি হয়ে যাচ্ছে গরুছাগলসহ মালামাল।

লুকিয়ে থাকা বলদিপাড়া গ্রামের আতিকুল ইসলাম, শুকুর মাহমুদ, আল মাহমুদসহ একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, শতবর্ষী ঐতিহ্যবাহী বলদিপাড়া-হলদিঘর মাঠই শিশুদের একমাত্র ভরসা। এখানে ফুটবল অনুশীলন করে অনেকের জেলা ও জাতীয় পর্যায়ে পর্যন্ত খেলার সুযোগ হয়েছে। সেই মাঠেই আশ্রয়ণ প্রকল্প করতে চায় উপজেলা প্রশাসন। এ নিয়ে দীর্ঘদিন আন্দোলন করছেন এলাকাবাসী। সব দাবি উপেক্ষা করে রোববার (২১ আগস্ট) প্রকল্পের মাটি ভরাট করতে গেলে বিক্ষোভ করেন স্থানীয়রা।

আরও

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ
কারাগার
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এ সময় প্রশাসনের লোকজন স্থানীয়দের ওপর হামলা করলে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীসহ আহত হন ছয়জন। পরে আত্মরক্ষায় গ্রামবাসীও ইট নিক্ষেপ করলে আহত হন সহকারী কমিশনার (ভূমি)। এ ঘটনার পরেই উপজেলা ভূমি অফিসের পেশকার আব্দুল হাই অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন।

মামলায় বেআইনিভাবে সরকারি কাজে বাধা, গাড়ি ভাঙচুর, পরিদর্শনরত অ্যাসিল্যান্ড লিয়াকত সালমানকে হত্যার উদ্দেশে মারধরসহ ১০টি অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সাতজন নারী এবং দুজন পুরুষকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়তেই গ্রেপ্তার এড়াতে সটকে পড়েন গ্রামের অধিকাংশ নারী ও পুরুষ।

এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং শাহজাদপুর উপজেলার ১ নম্বর কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া-হলদিঘর গ্রামের শতবর্ষী ঐতিহ্যবাহী খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্প না করার অনুরোধ জানিয়ে ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। গত সোমবার (২২ আগস্ট) বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসানের পক্ষ থেকে গ্রিন ভয়েসের সমন্বয়কারী আলমগীর কবীরের সই করা বিবৃতিতে এ অনুরোধ জানানো হয়।

বিবৃতি দেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, মানবাধিকার কর্মী ও বাপার সভাপতি সুলতানা কামাল ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বিবৃতিতে তারা খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্প না করার অনুরোধের পাশাপাশি রোববার (২১ আগস্ট) প্রশাসনের উপস্থিতিতে সহিংসতা, দুষ্কৃতকারীদের দ্বারা স্থানীয় জনগণের হয়রানি ও আহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, স্থানীয় এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃত নারীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

অজুফা খাতুনের ছেলে কান্না জড়িত কণ্ঠে জানান, মা শুধু চেয়েছিলেন আমাদের স্মৃতিবিজড়িত খেলার মাঠ দখল করে যেন সরকারি আশ্রয়ণ প্রকল্প না করা হয়। তিনি হাজার হাজার গ্রামবাসীর সঙ্গে প্রতিবাদ করে বলে ছিলেন, খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্প চাই না। সেই চাওয়াই তার জন্য কাল হয়।

এই একই মামলায় স্থানীয় মুদি দোকানি আনছার আলীর স্ত্রী মালেকা খাতুন ৩ বছর বয়সী মেয়ে আফিয়াকে সঙ্গে করেই গেছেন কারাগারে। আর পুলিশের ভয়ে আনছার আলী বাড়ি থেকে নিরুদ্দেশ।

তিনি আরও জানান, এ মামলায় কারাগারে রয়েছেন দরিদ্র ভ্যানচালক আল মাহমুদের স্ত্রী ঝরনা খাতুন। দিনমজুর আব্দুল মজিদের স্ত্রী সেলিনা বেগম। সাত বছর বয়সী এক প্রতিবন্ধী সন্তানের জননী হোসনে আরা, বৃদ্ধ জামাল প্রামাণিকের অসুস্থ স্ত্রী আকলিমা, কৃষক আব্দুল আলীমের স্ত্রী শাফিয়া খাতুন। গণহারে পুলিশের এই গ্রেপ্তার আতঙ্কে এখন নারী ও পুরুষ শূন্য পুরো গ্রাম।

গ্রেপ্তারকৃত ওজুফা বেগমের মা জহুরা বেগম বলেন, আমার মেয়ের কি অপরাধ ছিল জানি না। আমার বয়স হয়েছে, আমি অসুস্থ। মরিয়ম মায়ের জন্য কান্না করেই যাচ্ছে। বুকের দুধ না পেয়ে রাতে ঘুমের মধ্যে কান্না করে উঠছে । এখন আমি কি করব বুঝতে পারছি না।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহজাদপুর থানার ওসি (অপারেশন ও কমিউনিটি পুলিশিং) আব্দুল মজিদ জানান, এখন পর্যন্ত নয়জন নারীসহ মোট ১১ জনকে আটক করা হয়েছে। নতুন করে আর কেউ আটক হয়নি।

সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর সরকারি পাবলিক প্রসিকিউটর (পিপি) জানান, মাতৃদুগ্ধ পান করা শিশুর মাকে কোনো অবস্থাতেই আদালতের আদেশ ছাড়া গ্রেপ্তার করা যাবে না। এটি আইনের চরম লঙ্ঘন।

সর্বশেষ সংবাদ

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

রিয়াদ বিমানবন্দরে হামলা: হুতিবিরোধী অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

রিয়াদ বিমানবন্দরে হামলা: হুতিবিরোধী অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

বাংলাদেশে ছোট ও ভাসমান পারমাণবিক কেন্দ্রের প্রস্তাব

বাংলাদেশে ছোট ও ভাসমান পারমাণবিক কেন্দ্রের প্রস্তাব

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

এ সম্পর্কিত আরও পড়ুন

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর হালিমা আক্তার নামে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা এলাকার প্রতিবেশী আবদুল আউয়ালের বাড়ির একটি আলনার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক আবদুল আউয়াল, তাঁর স্ত্রী আসমা বেগম ও ছেলে রবিউলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়া (৩৫)। শনিবার (১০ অক্টোবর) রাতে আদালতে দেওয়া জবানবন্দিতে তাজমিনকে হত্যার দায় স্বীকার করেছেন তিনি। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবায় আসক্ত সুমন হত্যাকাণ্ডের দিনও নেশাগ্রস্ত ছিলেন। পুলিশ জানায়, গত বুধবার রাতে কক্সবাজার থেকে কুমিল্লায় ফেরেন তাজমিন। রাত সাড়ে ১২টার দিকে

অটোরিকশা বন্ধের হুঁশিয়ারিতে মোহাম্মদপুরে চালকদের সড়ক অবরোধ

অটোরিকশা বন্ধের হুঁশিয়ারিতে মোহাম্মদপুরে চালকদের সড়ক অবরোধ

ঢাকা শহরে তিন দিনের মধ্যে অটোরিকশা চলাচল বন্ধ করার বিষয়ে সড়ক ও সেতুমন্ত্রীর হুঁশিয়ারির প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী সড়ক অবরোধ করেছেন অটোরিকশাচালকেরা। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবস্থান নেন তারা। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চলাচলে ভোগান্তি দেখা দেয়। অবরোধে অংশ নেওয়া চালকেরা অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই তাদের

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকার নির্ধারিত দামের চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ১২ কেজি ওজনের এলপিজি গ্যাস সিলিন্ডার। কোথাও কোথাও বাড়তি টাকা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ক্রেতারা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্বল্প আয়ের পরিবারগুলো। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা। তবে মঠবাড়িয়া পৌরসভা

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সুমন মিয়া (৩৫) নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে তিনি তাজমিনকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া। পুলিশ জানায়, গত ৮ অক্টোবর