
প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ২:৫০

ভূত বা আত্মা বলে কিছু নেই। সবই কাল্পনিক, মনের কল্পনা। আধুনিক বিজ্ঞানের এই যুগে ভূতে বিশ্বাস আর কে-ই বা করেন তবে নেত্রকোনার পূর্বধলা ভূতের ভয়ে চল্লিশা হেনা ইসলাম কলেজের এইচ এস সি পরীক্ষার্থী সুমি আক্তার (১৮)‘র মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। স্থানীয় অনেকেই বলাবলি করছে এটা কি ভূতের ভয়ে মৃত্যু না অন্য কিছু। ঘটনাটি ঘটেছে সোমবার (২২ আগস্ট) ভোর রাতে উপজেলার বৈরাটি ইউনিয়নের বরুন বৈরাটি গ্রামে।
স্থনীয় ইউপি সদস্য ও সুমি আক্তারের চাচা জুযেল মিয়া জানান, ভূতের ভয়ে সোমবার (২২ আগস্ট) রাত ১ টার দিকে সুমি বাথরুমে যাওয়ার পর হটাৎ চিৎকারের আওয়াজ শুনেন। পরে সুমি তার মায়ের সাথে ঘরে চলে আসে। তারপর রাত সাড়ে ৩টার দিকে আবার বাথরুমে যায়। সেখান থেকে ফিরে আসলে তার শরীর বিষম খারাপ হয়ে যায় তাৎকনিক পল্লী চিকিৎসকে খবর দিলে তিনি এসে বলেন সুমি আর বেছে নেই।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মৃত সুমি আক্তারের মা বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।