এসময় ভারপ্রাপ্ত কর্মকর্তা গত মাসের মামলার পরিসংখ্যান তুলে ধরে বলেন,এই জনপদের মানুষ যেন নির্বিঘ্নে স্ব-স্ব অবস্থানে শান্তিতে বসবাস করতে পারে এর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন,অপরাধ যারা করবে তাদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন,সবার সমন্বয়ের প্রচেষ্ঠায় উপজেলায় সকল অপরাধ রোধ করা সম্ভব তিনি বলেনআমরা সকলেই যার যার অবস্থান থেকে কাজ করলে, সরাইলকে আরো সুন্দর শান্তির জনপদ গড়ে তুলা সম্ভব।সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.আবু হানিফ মিয়া,সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো.মোশাররফ হোসেন, কালিকচ্ছ চেয়ারম্যান মো.সায়েদ মিয়া,পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান,শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মোছা. আছমা বেগম,নোয়াগাঁ ইউপি চেয়ারম্যান মনসুর হোসেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.আবদুল আজিজ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. নাজমা বেগম, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, অরুয়াইল বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আবু তালেব মিয়া, প্রমুখ।