
প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ৬:৩৩

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে ডাক্তারের মাইরের শিকার হলেন রোগী।পায়ে ধরেও মায়ের হাত থেকে রক্ষা পেলেন না রোগী। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ ফেসবুক ও মেসেঞ্জার ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় শরীয়তপুর সদর হাসপাতালের চেম্বারে ডাক্তার আকরাম এলাহীর পা ধরে আছে এক রোগী আর ডাক্তার আকরাম এলাহী ওই রোগীকে মারধর করছে।
এবিষয়ে জানতে চাইলে শরীয়তপুর সদর হাসপাতালের ডাক্তার আকরাম এলাহী বলেন, আমার এসিস্টেন্ট এর গায়ে হাত দিছে। মারার পরে মারছি এতে আমার কোনো দোষ নাই, ইসলামীক রুলস অনুযায়ী ঠিক আছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি