
প্রকাশ: ১১ আগস্ট ২০২২, ১:৪৫

শোকাবহ ১৫ আগস্ট উদযাপন উপলক্ষে গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যেগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১১ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে গাংনী সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে উক্ত প্রস্ততিমূলক সভার আয়োজন করা হয়।
গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সভাপতিত্বে উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদ হাসিব, কলেজ ছাত্রলীগের বর্তমান সভাপতি শাহীন রেজা, ছাত্রলীগ নেতা তপু রায়হান রবিন সহ প্রমুখ্য।

এসময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ তার পরিবারের নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।