
প্রকাশ: ৮ আগস্ট ২০২২, ৪:৫৬

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় ১৫ যাত্রী আহত হয়েছে। সোমবার (৮ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে শ্রীনগরের উমতারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহফুজুর রহমান রিবেন।
শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তাহমিনা খান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত মোট ১৫ জন রোগী আমাদের হাসপাতালে এসেছে। সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি ছয়জন শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ডা. তাহমিনা।

বিস্তারিত আসছে...
কোনো ট্যাগ পাওয়া যায়নি