
প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ৪:৩৮

সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে যুদ্ধপরাধী মামলার দীর্ঘদিন পালাতক গ্রেফতারি পরোয়ানা আসামি আব্দুল হামিদ (৭৯ )কে গ্রেপ্তার করেছে।কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হালিমুর রহমান বাবু জানান,

গোপন সংবাদের ভিত্তিতে ৩১ জুলাই সন্ধ্যা সাতটার দিকে তার নেতৃত্বে এস আই আজিমুদ্দিন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার পূর্ব নলতা তার বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুল হামিদ উপজেলার পূর্ব নলতা গ্রামের মৃত নেছার উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন যাবত আত্মগোপন করেছিল।মামলার তদন্তকারী কর্মকর্তা এডিশনাল এসপি শাহজাহান কবির জানান আসামিকে আগামী সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি