
প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ০:২৫

জয়পুরহাটের পাঁচবিবিতে বজ্রপাতে রবিউল ইসলাম (২২) নামে এক পাওয়ার টিলার চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার উপজেলার বাগজানা ইউনিয়নের চকশেমসের মাঠে এই ঘটনা ঘটে। নিহত রবিউল ওই গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব।

স্থানীয় ইউপি সদস্য কাওছার হোসেন বলেন,শনিবার সন্ধ্যায় রবিউল মাঠে নিজের পাওয়ার টিলার দিয়ে অন্যের জমি চাষ করছিল। মসুলধারে বৃষ্টিপাত শুরু হয়। এসয়ম বজ্রপাতে মাঠেই তার মৃত্যু হয়।