
প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ১৮:৫৪

নওগাঁর পত্নীতলা উপজেলা থেকে মো.রকি (২৮) নামে এক হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৫।
এর আগে শুক্রবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নজিপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্ৰেফতার রকি উপজেলার কাঞ্চন দক্ষিণপাড়া গ্ৰামের নুরুজ্জামানের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়পুরহাট র্যাব ক্যাম্পের অপারেশনাল দলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল ইসলামের নেতৃত্বে শুক্রবার রাতে নজিপুর বাজারে বিশেষ অভিযান চালানো হয়। এসময় পত্নীতলা থানার মামলা নং-৪২, তাং ২৫/১১/২০২০ ইং ধারাঃ ৩০২/২০১/৩৪ পেনাল কোড এর দীর্ঘদিনের পলাতক থাকা হত্যা মামলার আসামী রকিকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা নওগাঁ সিআইডি কার্যালয়ের পুলিশ পরিদর্শক (নি:) এএসএম আরিফুজ্জামান জিন্না'র কাছে জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।নওগাঁ সিআইডি কার্যালয়ের পুলিশ পরিদর্শক আরিফুজ্জামান জিন্নাহ জানান, গ্রফতার রকি আমাদের হেফাজতে আছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
