
প্রকাশ: ২৭ জুলাই ২০২২, ০:২৪

মহামারী করোনার কারণে টানা দুই বছর পর বরিশালে আয়োজন করা হচ্ছে বিভাগীয় বৃক্ষ মেলা। আগামী ৩১ জুলাই নগরীর বঙ্গবন্ধু উদ্যোনে শুরু হবে ১৫ দিন ব্যাপি এই মেলা। যা চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত। এর আগে সর্বশেষ ২০১৯ সালে বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়। বৃক্ষ মেলা উপলক্ষে নগরীর বঙ্গবন্ধু উদ্যোনে চলছে ব্যাপক আয়োজন। ইতিমধ্যে মেলার মাঠে স্টলগুলো প্রস্তুত করা হয়েছে। স্টল বরাদ্দের কার্যক্রমও প্রায় শেষ বলে জানিয়েছেন আয়োজকরা।
বিভাগীয় বৃক্ষ মেলার আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে থাকা নগরীর ক্যাকটাস ভ্যালি নার্সারির সত্ত্বাধিকারী রানা পাল জানান, বরিশাল জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথভাবে বঙ্গবন্ধু উদ্যোনে বিভাগীয় বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। এবারের মেলায় মোট ৫০টি স্টল থাকছে। বেসরকারি স্টল বন্টন এবং বরাদ্দের দায়িত্বে আছি আমি। এরই মধ্যে মেলার সকল স্টল বরাদ্দ হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩১ ডিসেম্বর দুপুর আড়াইটায় বরিশাল বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন করা হবে। তিনি জানান, বৃক্ষ মেলার উদ্বোধন উপলক্ষে ৩১ জুলাই একটি র্যালি অনুষ্ঠিত হবে।

আয়োজিত এ মেলার খরচ বহন করবে বরিশাল আঞ্চলিক বন বিভাগ। এমনকি স্টল বরাদ্দের জন্য নার্সারী মালিকদের কাছ থেকে কোন টাকাও নেয়া হচ্ছে না। মেলা শেষে গাছের চাড়া বিক্রির ওপর নার্সারি মালিকদের পুরস্কৃত করা হবে বলেও জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তা।
