
প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ২২:২

পল্লী চিকিৎসক নিখোঁজের ছয় মাস পরে রহস্য উদঘাটনে শ্বশুর রশীদ ঘরামী এবং পরকীয়া প্রেমিকা রাহেলাকে আটক করেছে পুলিশ।ঘটনার বিবরণে জানা গিয়েছে , বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের খাগেরচর বাজারের পল্লী চিকিৎসক মিলন, চলতি বছরের ৩০ জানুয়ারি রাতে ঐ বাজারে পিকনিকের উদ্দেশ্যে যাওয়ার আগে স্ত্রী মোসাঃ তাসলিমাকে বলে যায় একটি দাওয়াতে যাচ্ছে বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়।

তাকে তার আত্মীয় স্বজনদের বাড়ি সহ বিভিন্ন স্থানে খুজে সন্ধান পাওয়া যায়নি। এরপরে তার নিখোঁজের ঘটনা উল্লেখ করে হিজলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলো ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। সেই ঘটনার রহস্য উদঘাটনে ২৫ জুলাই রাতে দুই জনকে আটক করেছে হিজলা থানার ওসি(তদন্ত) আঃ রহমান সহ অন্যান্য পুলিশ সদস্যরা।
কোনো ট্যাগ পাওয়া যায়নি