
প্রকাশ: ২২ জুলাই ২০২২, ২৩:৩৮

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালকসহ ২ জন নিহত হয়েছে। এঘটনায় ১ জন শিশু আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৮ টায় পাঁচবিবি-হিলি সড়কের (ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন) বটতলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহত শিশুর নাম জানা যায়নি।
নিহত ব্যক্তিরা হলেন,ভ্যানযাত্রী উপজেলার খাসবাট্টা গ্রামের মৃত ছিমির উদ্দিনের ছেলে ইলিয়াস হোসেন (৭০) ও শিমুলতলী গ্রামের শ্রী ওপেন হাওলাদারের ছেলে ভ্যান চালক শ্রী জিতেন হাওলাদার (৬০)।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান,হিলি স্থলবন্দর থেকে জয়পুরহাটের দিকে ট্রাকটি যাওয়ার সময় অপরদিক থেকে আসা চার্জার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।
এসময় পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াস মারা যান। জিতেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায়। ড্রাইভার পালিয়ে গেলেও ট্রাকটিকে জব্দ করা হয়েছে।