
প্রকাশ: ২২ জুলাই ২০২২, ২২:৫২

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইন শৃংঙ্খলা ও আচরণ বিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম,সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মোঃ হুমায়ন কবীর, জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা,সকহারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেবসহ অনেকে।