
প্রকাশ: ২১ জুলাই ২০২২, ১:৪০

সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মাদারীপুরে আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর পরিবার পরিকল্পনা অফিসের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামিলীগ এর প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এম পি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়,মাদারীপুর সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুরে আলম সহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক।

প্রধান অতিথির বক্তব্য শাজাহান খান বলেন জনসংখ্যা কে এখন আমারা কোন সমস্যা মনে করি না,জনসংখ্যা কে পরিকল্পিত উপায়ে সম্পদে পরিনত করতে হবে।আরো বলেন দেশের উন্নয়ন কর্মকান্ডে আমরা অনেক দূর এগিয়ে গেছি।
আলোচনা শেষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে সংশ্লিষ্ট কাজে সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য পুরুস্কার বিতারন করা হয়।
