
প্রকাশ: ২১ জুলাই ২০২২, ০:২০

রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়ন তাঁতী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. রুহুল আবদুল কুদ্দুসকে সভাপতি এবং মোবারক আলীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
সোমবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা তাঁতীলীগের আহবায়ক মো. মোরশেদ তালুকদার ও সদস্য সচিব মো. নজরুল ইসলাম স্বপনের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদন দেয়া হয়েছে৷ কমিটিতে নির্বাচিত অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি পদে মো. রহিম উদ্দিন, সহ সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন এবং ১নং যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ মনসুর আলী।

আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেয়া হয়। উল্লেখ্য সম্প্রতি পারুয়া ইউনিয়ন তাতীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।