
প্রকাশ: ২০ জুলাই ২০২২, ২২:৩৭

প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৮৬ টাকা নির্ধারণ করেছে সরকার। গত রোববার (১৭ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য গণমাধ্যমকে জানান।
প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৬৬ টাকা, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৬ টাকা এবং ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯১০ টাকা নির্ধারণ করা হয়েছে। সয়াবিন তেলের পাশাপাশি পামতেলের দামও ৬ টাকা কমানো হয়েছে। বর্তমানে পামতেলের নির্ধারিত দাম ১৫৪ টাকা। সেটির নতুন দাম ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দরপতন যদি অব্যাহত থাকে তাহলে আগামীতেও এর সুফল ভোক্তারা পাবে বলেও বাণিজ্য মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে জানানো হয়।
তবে, মেহেরপুর জেলার গাংনী উপজেলায় দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সরকার নির্ধারিত সয়াবিন তেলের মূল্যেকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসাধু ব্যবসায়ীরা পূর্বের দাম নিচ্ছেন সয়াবিন তেল ক্রেতাদের কাছে। অসংখ্য ক্রেতারা অভিযোগ করে বলেন, সরকার দাম কমেছে ঘোষণা করলেও কার্যত ক্ষেত্রে আমাদের পূর্বের বেশি দাম দিয়ে ক্রয় করতে হচ্ছে। এক্ষেত্রে বাজার মনিটরিং ব্যবস্থা কিংবা প্রশাসনের কোন নজরদারি নেই।
সরকার নির্ধারিত সয়াবিন তেলের মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ার কারণ জানতে চাওয়া হয় বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছে কিন্তু সঠিক কোন উত্তর তারা দেয়নি। গাংনীতে অনেকটাই পেশিশক্তি দিয়েই তাদের সয়াবিন তেলের ব্যবসা চলছে। এবং সয়াবিন তেলের ব্যবসায় জড়িত রয়েছে বড় একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কারণে ভোক্তারা প্রতারিত হয় বলে জানান সচেতন মহল।
কোনো ট্যাগ পাওয়া যায়নি


গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম নেওয়া সম্পুর্নরূপে অন্যায়। আমারা বাজার কমিটির পক্ষ থেকে নির্ধারিত মূল্যে বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের সচেতন ও ব্যবস্থা গ্রহণ করবো।গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম জানান, আজকে গাংনী বাজারে অভিযান শুরু হয়েছে। আগামীতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।