মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬১১ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ঝিনাইদহের গ্রামে গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধ, বাড়ছে খুনোখুনি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ জুন ২০২২, ১:৩৬

শেয়ার করুনঃ
ঝিনাইদহের গ্রামে গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধ, বাড়ছে খুনোখুনি

ঝিনাইদহের গ্রামে গ্রামে সম্পতি নিয়ে বিরোধ ছড়িয়ে পড়েছে। জমি নিয়ে বিরোধে চলতি বছরে খুন হয়েছেন ৫ জন। আহত হয়েছেন কয়েক’শ মানুষ। প্রায় প্রতিদিন কোন না কোন গ্রামে জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটছে। এ নিয়ে সামাজিক অস্থিরতা প্রকট ভাবে দেখা দিয়েছে। অবস্থা এমন এক পর্যায়ে পৌচেছে যে, জমি নিয়ে ভাইয়ের হাতে ভাই, ভাতিজার হাতে চাচা, সন্তানের হাতে পিতা ও শরীকের লোকজন অহরহ খুন হচ্ছেন। 

জমির বিরোধ ঠেকাতে পুলিশকে বেশি ব্যস্ত থাকতে দেখা গেছে। তারপরও কোন সমাধান নেই। আদালতে বছরের পর বছর চলা মামলা নিস্পত্তি না হওয়ায় যুগ যুগ ধরে বিরোধ জিইয়ে থাকছে। একবার আদালতে মামলা ঠুকে দিলেই যুগের পর যুগ কেটে যাচ্ছে। ফলে সংঘাতময় ও নিষ্ঠুর হয়ে উঠছে পারিবারিক বিরোধ। পুলিশ ও বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী চলতি বছরে ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে খুন হয়েছে ৫জন। 

আরও

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

এছাড়া সম্পত্তি সংশ্লিষ্ট বিরোধে আহত হয়েছেন কয়েক’শ মানুষ। এ বছরের ১০ জানুয়ারী জমি নিয়ে বিরোধের জের ধরে আওলাদ হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করে তার ভাতিজারা। ঝিনাইদহ সদর উপজেলার যাদবপুর গ্রামের মাঠে কাজ করার সময় তার ভাতিজারা কোদালের আচাড়ি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। ১০ কাঠা জমি নিয়ে নিহতের বড়ভাই নিয়ামত আলীর তিন ছেলে জহর আলী, শহিদুল ইসলাম ও মহিদুল ইসলামের সাথে বিবাদ চলছিল। এ নিয়ে একাধিকবার সদর থানা ও বাজারগোপালপু পুলিশ ক্যাম্প সালিশ-বৈঠক হয়। কিন্তু ভাতিজারা কোন শালিস বৈঠক মানেনি। 

আওলাদ যখন মাঠে কাজ করছিলেন, তখন তার বড় ভায়ের তিন ছেলে মাঠে গিয়ে কোদালের আচাড়ি দিয়ে পিটিয়ে নিষ্ঠুর ও নির্দয়ভাবে তাকে হত্যা করে। গত ২৮ জানুয়ারি ঝিনাইদহ পৌর এলাকার চরখাজুরা গ্রামের আতিয়ারকে জমি নিয়ে বিরোধর জের ধরে ভাতিজারা মারধর করে। এতে তিনি আহত হন। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। পুলিশ ও গ্রামবাসির ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে আতিয়ার ও তার ভাই আলামিনের মধ্যে জমিজাতি নিয়ে বিরোধ চলে আসছিলো। 

খুনোখুনি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

ঘটনার দিন নিজ জমিতে বাঁশ কাঁটাতে গেলে ভিকটিম আতিয়ার রহমান (৬৫) কে তার আপন ভাতিজা রমজান আলী এলোপাথাড়ি ভাবে মেরে ও লাঠি দিয়ে আঘাত করে গুরুতর যখম করে। ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর গ্রামের মাঠ খুন হন যশোরের বাঘারপাড়া উপজেলার লক্ষিপুর রায়পুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে সোনিয়া আক্তার (২৮)। পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘটনার সময় জানিয়েছিল সম্পত্তির লোভে হয়তো তাকে পরিবারের কেও হত্যা করতে পারে। 

গত ১৫ এপ্রিল ঝিনাইদহ সদর উপজেলার ভগবাননগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক মকবুল মোল্লা’কে পিটিয়ে কুপিয়ে হত্যা করে তার ভাই, ভাতিজা, বোন ও ভাগ্নেরা। জমিটি দীর্ঘদিন ধরে ভোগদখল করছিলেন মকবুল মোল্লা। ওই জমি নিজেদের মধ্যে ভাগ করে নিতে চাইছিল ভাই মনিরুল ও বোন পারভীনা। 

এই দ্বন্দের জেরে ২০১৯ সালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়। সেখানে এই ৯ শতক জমির উপর ফৌজদারি কার্যবিধি আইনে ১৪৪ ধারা জারি করা হয়। সেই থেকে মামলাটি বিচারাধীন ছিল নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে। গত ১৫ এপ্রিল ওই জমিতে মকবুল মোল্লার ছেলে একটি ছাপড়া ঘর তৈরি করতে যায়। সেসময় মনিরুল ও পারভীনার সাথে তাদের বাকবিতন্ডা হয়। 

তারই এক পর্যায়ে তারা লাঠি সোটা ও ধারালো অস্ত্র দিয়ে মারামারিতে লিপ্ত হয়। মনিরুল, পারভীনা এবং তাহিদুল, আরাফাতসহ কয়েকজন মকবুল মোল্লা’কে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। ঢাকার একটি বে-সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মকবুল। গত ২৬ এপ্রিল কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হন বড় ভাই ফজলুর রহমান (৭০)। 

গ্রামবাসি জানায়, দীর্ঘদিন ধরে পিতার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বড় ভাই ফজলুর রহমানের সাথে ছোট ভাই হাফিজুর রহমানের বিরোধ চলছিল। বিষয়টি নিস্পত্তির জন্য মঙ্গলবার দুপুরে বারোবাজারে ছোট ভাই হাফিজুরের হোমিও ফার্মেসীতে যান বড় ভাই ফজলুর রহমান। সেখানে দুই ভায়ের কথাকাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই তার টেবিলে থাকা ছুরি দিয়ে বড় ভাইয়ের বুকে এলোপাতাড়ি আঘাত করে খুন করে। 

এছাড়া গত পাঁচ মাসে জমি নিয়ে অর্ধশত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেওয়ানি মামলার পাশাপাশি ফৌজদরি মামলায় আদালতগুলোতে মামলার স্তুপ জমা হচ্ছে। সম্প্রতি জেলা হরিশংকরপুর, সাধুহাটীর বারোমাইল, কালীগঞ্জের চাপালী, উদয়পুর, হরিণাকুন্ডুর সোনাতনপুর, ডাকবাংলা, কালীগঞ্জের বড়ঘিঘাটি, শৈলকুপার শেখপাড়া, শ্রীরামপুর, শাহাপুরসহ বিভিন্ন গ্রামে জমি নিয়ে বিরোধে মানুষ হতাহত হয়েছেন। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

দেশে জমিসংক্রান্ত সহিংসতা ও মানুষের নিরাপত্তার ওপর তার প্রভাব নিয়ে বাংলাদেশ পিস অবজারভেটরির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের করা তিনটি গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, দেশে জমি নিয়ে বিরোধে সহিংসতা, প্রাণহানি, আহত মানুষের সংখ্যা ও মামলা বাড়ছে। ২০১৫ সাল থেকে ২০২০ এই সময়কালের ঘটনা পর্যালোচনা করে তারা বলছে দেশে প্রায় ৫০ লাখ পরিবার সরাসরি জমিজমা সংক্রান্ত বিরোধের মধ্যে রয়েছেন।

 গবেষণা বলছে, ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত সময়ে জমির বিরোধে আড়াই হাজারের বেশি সহিংসতার ঘটনা ঘটে। এর মধ্যে সবচেয়ে বেশি সহিংসতা হয় ২০২০ সালে, ৬৩৩টি। আগের বছর সংখ্যাটি ছিল প্রায় ৫’শটি। এই ধরণের ঘটনায় পরিবারের পুরুষরা বেশি জড়িয়ে পড়েন। ফলে কাজকর্ম থেকে অনেকটা সময়ে দূরে থাকতে হয় তাদের, মামলার চালানোর জন্য অর্থ খরচ করতে হয়। এতে জীবনের উপর প্রভাব পড়ে তেমনি জীবিকার উপর মারাত্মক প্রভাব পড়ে। 

ঝিনাইদহের অনেক পরিবার আছে তাদের জমি-জমা নিয়ে মামলা চালাতে যেয়ে এখন প্রায় দেউলিয়া। ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী এলাকার শিক্ষক নাছিমা ও শফিকুজ্জামান দম্পত্তি তাদের ৯ শতক বৈধ জমি বুঝে পাচ্ছে না। আদালত থেকে তদন্ত করে জমির কাগজপত্র যাচাই বাছাই করে বিরোধ নিস্পত্তির উদ্যোগ নিলেও একাধিক আদালতে বার বার প্রতিপক্ষরা মিথ্যা মামলা করায় সমস্যা দিনকে দিন প্রকট আকার ধারণ করছে। 

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জমিসংক্রান্ত বিরোধের বড় কারণ ব্যবস্থাপনার ঘাটতি ও দুর্নীতি। উত্তরাধিকারীরা জমির ভাগাভাগি নিয়ে বিরোধে জড়ান, যা মেটানোর কার্যকর ব্যবস্থার ঘাটতি আছে। জমির প্রচুর জাল দলিল হয়। রেকর্ডে ভুল হয়, একজনের জমি আরেকজনের নামে রেকর্ড হয়। বিরোধ তৈরি হয় সীমানা নির্ধারণ নিয়েও। 

সার্বিকভাবে দুর্বল ব্যবস্থাপনাই বিরোধ ও মামলার কারণ অন্যতম। ঝিনাইদহের আদালতগুলো থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে জমি নিয়ে প্রায় ২১ হাজার মামলা বিচারাধীন আছে। এ সব মামলা বছরের পর বছর ঘুরছে। 

অভিযোগ উঠেছে, বার ও বেঞ্চের মধ্যে সমন্বয়ের অভাব ও এক শ্রেনীর আইনজীবীদের অসযোগিতার কারণে মামলা নিস্পত্তিতে দীর্ঘসুত্রিতা প্রকট ভাবে দেখা দিচ্ছে। তবে এ নিয়ে আইনজীবীরা কেও মুখ খুলতে নারাজ। 

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ জানান, বর্তমান ঝিনাইদহের গ্রামে গ্রামে যে বিরোধ চলছে তার ৭০ ভাগই জমি সংক্রান্ত। দ্রুত মামলা নিস্পত্তি না হওয়ায় মানুষ অসহনীয় ও ধৈর্য্যহারা হয়ে পড়ছে। 

তিনি বলেন, আদালতের আদেশ ও বিধি নিষেধ পুলিশ যথাযথ ভাবে বাস্তবায়ন করলেও মানুষের মধ্যে দ্রæত ন্যায় বিচার পাওয়ার প্রবণতা কাজ করে। দেওয়ানী মামলাগুলো দ্রুত নিস্পত্তি করা হলে জেলায় কিান বিরোধ থাকবে না বলেও তিনি মনে করেন।

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সর্বশেষ সংবাদ

জ্বালানি থেকে প্রযুক্তি, বাংলাদেশ-জাপান সহযোগিতায় নতুন দিগন্তের আহ্বান

জ্বালানি থেকে প্রযুক্তি, বাংলাদেশ-জাপান সহযোগিতায় নতুন দিগন্তের আহ্বান

জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

৫৬ বছর পর স্কুলের টানে কলকাতা থেকে ঝালকাঠিতে ছুটে এলেন তিন বন্ধু

৫৬ বছর পর স্কুলের টানে কলকাতা থেকে ঝালকাঠিতে ছুটে এলেন তিন বন্ধু

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

পরাজয়ের আশঙ্কায় আরব ভোটারদের ভিডিও করবে নেতানিয়াহুর দল

পরাজয়ের আশঙ্কায় আরব ভোটারদের ভিডিও করবে নেতানিয়াহুর দল

এ সম্পর্কিত আরও পড়ুন

কুয়াকাটাসহ পটুয়াখালীতে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন

কুয়াকাটাসহ পটুয়াখালীতে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন

আত্মশুদ্ধি, অশুভকে বর্জন এবং সত্য ও সুন্দরের পথে চলার প্রত্যয়ে পটুয়াখালীর কুয়াকাটাসহ কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছেন তাঁদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সোমবার (২৬ অক্টোবর) সকালে বুদ্ধপূজা ও পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। উৎসব উপলক্ষে বিভিন্ন পাড়া থেকে শত শত রাখাইন নারী-পুরুষ কুয়াকাটার কেরানীপাড়ার শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে সমবেত হন। দিনভর তাঁরা প্রদীপপূজা, পবিত্র ত্রিপিটক পাঠ,

কলাপাড়ায় সবজিক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

কলাপাড়ায় সবজিক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় রাতে সবজিক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুর ইসলাম ফকির (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মাছের ঘেরের গভীর তলদেশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। নিহত নুর ইসলাম একই ইউনিয়নের সদরপুর গ্রামের বাসিন্দা হলেও তাঁর জন্মস্থান কলাপাড়া

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

ঢাকার কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার সাত মিনিটের

ভারতে পাচারের আগে পাঁচবিবিতে ২১৫ কেজি পাথর উদ্ধার

ভারতে পাচারের আগে পাঁচবিবিতে ২১৫ কেজি পাথর উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের আগেই ২১৫ কেজি ওজনের একটি কালো বেলেপাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও স্থানীয় প্রশাসন। এ ঘটনায় শ্রী কৃষ্ণ (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা পাথর ও অন্যান্য জব্দ সামগ্রীর মোট সিজার মূল্য ১ কোটি ৭ লাখ ৫১ হাজার টাকা। সোমবার (২৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জয়পুরহাট

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার অপরাজয়-৭১ এলাকায় চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান বিজিবি সদস্যরা। নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিজিবির ঠাকুরগাঁও