
প্রকাশ: ২৯ মে ২০২২, ২১:১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুটুক্তি করার প্রতিবাদে ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্রতিহত করতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ পালন করেছে।রোববার (২৯ মে) বেলা ১১টায় বাংলাহিলি বাজারস্থ উপজেলা ছাত্রলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে হাকিমপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুব হোসেনের সঞ্চলনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ, বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সদরুল ইসলাম,
আলীহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পদক ও ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদ ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান কাজল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদুল মল্লিক টগর, পৌর যুবলীগের সভাপতি মাহমুদুল ইসলাম উজ্জল, সাবেক যুবলীগ নেতা মার্শাল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকার, সাধারণ সম্পাদক অনিক সরকার।

প্রতিবাদ সভায় বক্তরা বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যেভাবে দেশের উন্নয়ন করছেন। তাতে বিএনপিসহ স্বাধীনতা বিরোধীদের গোত্রদাহ শুরু হয়েছে। তারা উন্নয়নে বাধা সৃষ্টি করতে নানা রকম ফন্দিফিকির আটছে। তাই বিএনপি ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে। কিন্তু তাদের সেই খায়েশ কোনদিন ছাত্রলীগ সফল হতে দিবে না। হাকিমপুরের মাটিতে যেকোন মূল্যে তাদের প্রতিহত করা হবে। ছাত্রদলের নৈরাজ্য-অপকর্মের জবাব দিতে ছাত্রলীগসহ সহযোগী সংগঠন সর্বদা প্রস্তুত আছে বলে হুশিয়ার দেন নেতারা।
কোনো ট্যাগ পাওয়া যায়নি