
প্রকাশ: ২৯ মে ২০২২, ১৮:৫৬

ঢাকায় ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভূরুঙ্গামারী উপজেলা শাখা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল করেছে।
রোববার সকালে ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলার কলেজ মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পুনরায় কলেজ মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথ সভা হয়।

এতে ঢাকায় ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান। এসময় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি