
প্রকাশ: ২৮ মে ২০২২, ২০:১০

আগামী ৩০ মে হচ্ছে না ঢাকা-দিল্লি দ্বিপাক্ষিক বৈঠক।ভারতে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শনিবার (২৮ মে) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে জয়েন্ট কনসালটেটিভ কমিশন (জেসিসি) কমিটির সভা বাতিল করা হয়েছে। এটি আগামী ১৮-১৯ জুন হবে।তবে কী কারণে নির্ধারিত তারিখে বৈঠক হচ্ছে না তা জানা যায়নি।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার (২৮ মে) থেকে শুরু হওয়া দুই দিনের একটি সম্মেলনে আসামের গুয়াহাটিতে বৈঠক করবেন।এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার (২৮ মে) থেকে শুরু হওয়া দুই দিনের একটি সম্মেলনে আসামের গুয়াহাটিতে বৈঠক করবেন।

উল্লেখ্য, গত এপ্রিলে ঢাকা এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর। শীর্ষ পর্যায়ের সফরের আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ৩০ মে দিল্লিতে বৈঠকে বসার কথা ছিল।
কোনো ট্যাগ পাওয়া যায়নি