বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬১২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বিশ্ববিদ্যালয় শিক্ষকের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পলাতক স্বামী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২২, ০:০

শেয়ার করুনঃ
বিশ্ববিদ্যালয় শিক্ষকের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পলাতক স্বামী

কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার নিজ বাড়ি থেকে নুরজাহান পারভীন (৪২) নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষকের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মে) সকালের দিকে ওই বাসার বেডরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই দম্পতির সাইয়াম ও শ্রেয়া নামের দুই সন্তান রয়েছে।

আরও

জামায়াতের ওপর ক্ষোভ, দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়লেন ফারুক

জামায়াতের ওপর ক্ষোভ, দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়লেন ফারুক

নিহতের পরিবারের অভিযোগ, নুরজাহানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যা করে আত্মহত্যা বলে চালাতে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। নিহতের শরীরের জখমের চিহ্ন আছে বলেও দাবি করেছে পরিবারের লোকজন।

এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলামের শহরের কমলাপুরে দুই তলা একটি বাড়ি রয়েছে। বাড়ির নিচ তলায় থাকতেন পরিবার নিয়ে। অর্জন দাস আগরওয়ালা সড়কের এ বাড়ি থেকে মঙ্গলবার সকালে নুরজাহানের মরদেহ উদ্ধার করা হয়। যে ঘরে তিনি আত্মহত্যা করেন সেটিতে দুটি দরজা ছিল। সদর দরজা বন্ধ থাকলেও পেছনের দরজাটি খোলা ছিল বলে জানিয়েছে পুলিশ।

আরও

কলাপাড়ায় সবজিক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

কলাপাড়ায় সবজিক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

মরদেহ উদ্ধার
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এদিকে খবর পেয়ে সকালে বাড়ি থেকে নুরজাহানের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। সেখানে মরদেহের ময়নাতদন্ত শেষে দুপুরে পরিবারের লোকজন মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়ায় নিয়ে যায়।

নিহতের সন্তানরা জানান, প্রায়ই আব্বু আম্মুকে মারধর করতো। গত পরশুদিনও ক্রিকেট খেলার ব্যাট দিয়ে বেদম মারপিট করে বলে জানায় নিহতের সন্তানরা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

নিহতের ভাই জাহাঙ্গীর হোসেন বলেন, বিয়ের পর থেকে তার বোনকে মারধর করে আসছিল দুলাভাই। কয়েকদিন আগেও আপাকে বেদম মারপিট করা হয়। তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় পরিবার থেকে মামলা করা হবে বলেও জানান জাহাঙ্গীর।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল আলম বলেন, নুরজাহানের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে দেওয়া হয়েছে। তার শরীরে নানা স্থানে জখম ছিল। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক কলহ থেকে আত্মহত্যা করেছে। তারপরও আমরা তদন্ত করে দেখছি। পরিবার থেকে অভিযোগ দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্ত্রীর মরদেহ পাওয়ার পর থেকে নজরুল ইসলাম গা ঢাকা দিয়েছেন। তার ফোনে কল দিলেও তা বন্ধ পাওয়া গেছে।

একাধিক সূত্র জানিয়েছে, শিক্ষক নজরুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলে আসছিল। 

সর্বশেষ সংবাদ

জামায়াতের ওপর ক্ষোভ, দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়লেন ফারুক

জামায়াতের ওপর ক্ষোভ, দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়লেন ফারুক

পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ যুবক আটক

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ যুবক আটক

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কিলোমিটারে নতুন ক্লিনিক নয়: স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কিলোমিটারে নতুন ক্লিনিক নয়: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ লেনদেন নগদবিহীন করার লক্ষ্য

২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ লেনদেন নগদবিহীন করার লক্ষ্য

জনপ্রিয় সংবাদ

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কাজ চলছে: তথ্যমন্ত্রী পার্থ

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কাজ চলছে: তথ্যমন্ত্রী পার্থ

এ সম্পর্কিত আরও পড়ুন

জামায়াতের ওপর ক্ষোভ, দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়লেন ফারুক

জামায়াতের ওপর ক্ষোভ, দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়লেন ফারুক

চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর প্রতি ক্ষোভ প্রকাশ করে দুধ দিয়ে গোসলের মাধ্যমে দলটির সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. ফারুক (৪৮) নামের এক ব্যক্তি। গত সোমবার রাতে উপজেলার আধুনগর বাজারে এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় তাঁর দুধ দিয়ে গোসল করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফারুক লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা। নিজের ফেসবুক আইডিতে জামায়াতের পক্ষে নিয়মিত ভিডিও বক্তব্য

পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে ইংল্যান্ডের লন্ডন সোনালী অতীত ফুটবল ক্লাবের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৯ জানুয়ারি ২০২৭, শনিবার দুই দলের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ আয়োজনকে সফল করতে বুধবার দুপুরে পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে ফুড সোসাইটি মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ যুবক আটক

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ যুবক আটক

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ সরল চন্দ্র দাস (২২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের সিজার মূল্য ১০ হাজার ৯৬০ টাকা। বুধবার (২৮ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক মোহাম্মদ আরিফু-উজ-জামান। বিজিবি জানায়, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীন বনতারা সীমান্ত ফাঁড়ির সদস্যরা মাদক ও

২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ লেনদেন নগদবিহীন করার লক্ষ্য

২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ লেনদেন নগদবিহীন করার লক্ষ্য

দেশে নগদবিহীন অর্থনীতি গড়ে তোলা এবং ডিজিটাল লেনদেন সহজ করার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘এক দেশ, এক কিউআর’ নীতির আওতায় বাংলা কিউআর বাস্তবায়নবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের নির্দেশনায় এবং আইএফআইসি ব্যাংকের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। আইএফআইসি ব্যাংকের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের

বিরামপুর-নবাবগঞ্জ সড়কের পাশে লাল শাপলার অপরূপ সৌন্দর্য

বিরামপুর-নবাবগঞ্জ সড়কের পাশে লাল শাপলার অপরূপ সৌন্দর্য

সবুজ পাতার ফাঁকে লাল শাপলার সমাহার। দেখে মনে হয়, জলাশয়ের বুকে বিছিয়ে রাখা হয়েছে লাল চাদর। দিনাজপুরের বিরামপুর-নবাবগঞ্জ সড়কের ছোট মহেশপুর গ্রামের পাশে নয়নজলিতে ফুটে থাকা সারি সারি লাল শাপলা প্রতিদিন মুগ্ধ করছে পথচারীদের। ব্যস্ত সড়কে চলাচলের সময় প্রকৃতির এমন মনোরম দৃশ্য দেখতে থমকে দাঁড়াচ্ছেন অনেকে। স্থানীয় কয়েকজন তরুণের উদ্যোগে জলাশয়টি এখন পরিণত হয়েছে দৃষ্টিনন্দন এক স্থানে। স্থানীয় সূত্রে জানা গেছে,