
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ১৭:৫৯

নওগাঁয় ২ টাকায় পাঁচ পদ দিয়ে সাজানো ইফতার বিক্রি উদ্যোগ নিয়েছে একটি ব্যবসা প্রতিষ্ঠান। ‘ভালোবাসার ইফতার ২ টাকায়’ স্লোগানে প্রতিদিন শহরের ভিন্ন ভিন্ন স্থানে ১০০ জন নি¤œবিত্ত মানুষ সেখান থেকে ইফতার কিনতে পারবেন।
নওগাঁর শহরের পুরাতন বাস স্টান্ড এলাকায় অবস্থিত ‘ফুড প্যালেস রেস্টুরেন্ট’-এর মালিক মনোয়ার হোসেন লিটন এই উদ্যোগ নিয়েছেন। শহরের মুক্তির মোড় এলাকায় ভ্রাম্যমাণ ভ্যান থেকে ১০০ জন নি¤œবিত্ত মানুষের মাঝে ২ টাকায় ইফতার বিক্রির মধ্য দিয়ে এই আয়োজনের উদ্বোধন করা হয়। রমজান মাসের বাকি দিনগুলোতে এখন থেকে প্রতিদিন শহরের ভিন্ন ভিন্ন স্থানে নি¤œ আয়ের মানুষের মধ্যে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ২ টাকায় ইফতার বিক্রি করছে প্রতিষ্ঠানটি।
শনিবার (১৬ এপ্রিল) বিকেলে পুরানো বাসষ্ট্যান্ড এলাকায় দুই টাকার এই ইফতার বিক্রি করা হয়। সেখানে গিয়ে দেখা যায়, একটি ভ্যানের দুই পাশে ‘ভালোবাসার ইফতার ২ টাকায়, রমজান জুড়ে’; ‘আয়োজনে ফুডপ্যালেস রেস্টুরেন্ট’। ভ্যানের পেছনে ১০-১২ জন লোকের সারি। তাঁদের মাঝে দুই টাকার বিনিময়ে একে একে ইফতার প্যাকেট তুলে দিচ্ছেন এক ব্যক্তি। দুই টাকায় ইফতার কিনতে পেরে হাসি মুখে ফিরছেন ক্রেতারা।
দুই টাকায় ইফতার কিনে নিয়ে ফিরছিলেন এজাবুল হক নামের এক রিকশাচালক। অনুমতি নিয়ে তাঁর প্যাকেটটি খুলে দেখা গেল, প্যাকেটে খিচুরি, একটি ডিম, একটি বেগুনি, একটি পিয়াজু, ছোলা ও খেজুর দেওয়া হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
সেখানে ইফতার কিনতে আসা কয়েকজন রিকশা ও ভ্যান চালক বলেন, গরিব মানুষ ইচ্ছে থাকলেও বেশি দাম দিয়ে ভালো খাবার কিনতে পারছেন না তাঁরা। বাচ্চারা অনেক সময় ভালো খাবারের বায়না করে। অধিকাংশ দিন রাস্তার ধারের দোকান থেকে ২০-২৫ টাকার মুড়ি, ছোলা, খেজুর কিনে ইফতার করে। সেখানে মাত্র দুই টাকায় ডিম, খিচুরি দিয়ে ইফতার পেয়ে দারুণ খুুশি তাঁরা। এই আয়োজনকে সাধুবাদ জানান ও উদ্যোক্তার জন্য দোয়া করেন তাঁরা।
ভ্রাম্যমাণ ভ্যানে ইফতার বিক্রি করা ফুড প্যালেস রেস্টুরেন্টের কর্মী সাইদুর রহমান বলেন, ২ টাকায় যে ইফতার প্যাকেজ বিক্রি করা হচ্ছে সেই প্যাকেজ রেস্টুরেন্টে ৮০ টাকায় বিক্রি করা হয়। শহরের ভিন্ন ভিন্ন স্থানে প্রতিদিন ২ টাকায় ১০০ প্যাকেট ইফতার বিক্রি করা হয়।

পবিত্র রমজান মাসে এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারী বলেন, দরিদ্র ও নি¤œ আয়ের মানুষদের মাত্র দুই টাকায় ইফতারি সরবারহ করা হচ্ছে নি:সন্দেহে এটি একটি মহৎ উদ্যোগ। এই প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবানদের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো উচিত।
দুই টাকায় ইফতার বিক্রির কারণ জানতে চাইলে ফুড প্যালেস রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারী মনোয়ার হোসেন লিটন বলেন, সুবিধাবঞ্চিত হলেও অনেকেই সারা দিন রোজা রেখে বিনা মূল্যে ইফতার করতে চান না। এসব বিবেচনায় রেখে কারও আত্মসম্মানে যাতে আঘাত না লাগে সে জন্য ২ টাকার বিনিময়ে ইফতার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, ফুড প্যালেস রেষ্টুরেন্ট নওগাঁ তার এই আয়োজন টুকু শুধুই প্রচারনার জন্য ব্যাপারটা এমন নয়। আমরা মনে করি যদি একজনও কেউ এ থেকে উৎসাহিত হয়, একজনও কেউ উপকৃত হয়,তবেই আমরা সার্থক। সত্যিই বলছি, আমাদের অনেক ঋণ আছে এ মাটির কাছে। পুরো রমজান মাস জুড়ে এই আয়োজন চলবে বলে তিনি জানান।