
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ২১:২৮

জয়পুরহাটের পাঁচবিবিতে ৭ বোতল বিদেশী মদসহ ২ মাদক চোরাকারবারিকে আটক করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।শুক্রবার রাতে উপজেলার নন্দইল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার নন্দইল গ্রামের শুকুর আলীর ছেলে ছাইফুল ইসলাম (২৩) ও একই গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে নুর মোহাম্মদ বাবু (৩৬)।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার ওসি শাহেদ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধরঞ্জী ইউপির নন্দইল গ্রামে অভিযান চালিয়ে ৭ বোতল বিদেশী মদ সহ তাদের হাতেনাতে আটক করা হয়। এদের মধ্যে ছাইফুল ইসলামের নামে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।আটককৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি